Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুয়ো ব্যাঙ্ক সাইটে ক্লিক করতেই উধাও এক লক্ষ টাকা, কলকাতায় জামতাড়া চক্র ফাঁস, গ্রেফতার ৪

ঘটনায় তদন্তে নেমে কলকাতা (Kolkata) থেকে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের যোগসূত্র রয়েছে প্রতারণার আঁতুড়ঘর বলে পরিচিত ঝাড়খণ্ডের (Jharkhand) জামতাড়ার সঙ্গেও।

ভুয়ো ব্যাঙ্ক সাইটে ক্লিক করতেই উধাও এক লক্ষ টাকা, কলকাতায় জামতাড়া চক্র ফাঁস, গ্রেফতার ৪

গ্রেফতার চারজন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 July 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ব্যাঙ্কের ওয়েবসাইট খুলে প্রতারণার জাল বিস্তার করেছিল এক চক্র। সেই ফাঁদে পড়ে কলকাতার গার্ডেনরিচ এলাকার বাসিন্দা এক যুবক হারান এক লক্ষ টাকারও বেশি। ঘটনায় তদন্তে নেমে কলকাতা (Kolkata) থেকে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের যোগসূত্র রয়েছে প্রতারণার আঁতুড়ঘর বলে পরিচিত ঝাড়খণ্ডের (Jharkhand) জামতাড়ার সঙ্গেও।

৩২ বছর বয়সি সন্দীপকুমার আগরওয়াল নামে ওই যুবক ১৮ জুলাই গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ১১ জুলাই একটি ভুয়ো অ্যাক্সিস ব্যাঙ্ক সাইটে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়েন। সেই সাইটে দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করলে অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ব্যাঙ্ক ম্যানেজার বলে পরিচয় দেয়। পরে সে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠায় এবং অভিযোগ জানানোর জন্য তা ক্লিক করতে বলে। অভিযোগ, সন্দীপ লিঙ্কে ক্লিক করতেই তাঁর ফোন হ্যাক হয়ে যায় এবং একাধিক লেনদেনের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ১,১৮,৪১০ টাকা তুলে নেওয়া হয়।

মামলার গুরুত্ব বুঝে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত ডেপুটি কমিশনার মেহতাব আলম এবং গার্ডেনরিচ থানার অতিরিক্ত ওসি নাদিম আখতার। তদন্তে জানা যায়, প্রতারকরা হাতানো টাকা দিয়ে দামি বৈদ্যুতিন সামগ্রী কিনে সেগুলি কলকাতার বাজারে বিক্রি করত। অভিযুক্তদের একটি অংশ সক্রিয় ছিল জামতাড়াতেও।

শনিবার রাতে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতরা হলেন— মহম্মদ আরিফ খান (২৬), রাজা হাতি (২৮), মহম্মদ আহসান আলি (২১) এবং বিকাশ কুমার (২৪)। প্রথম তিনজন কলকাতার বাসিন্দা এবং লেকটাউন এলাকা থেকে গ্রেফতার হন। বিকাশ, ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা, ধরা পড়েন পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩৯টি মোবাইল ফোন, ৮টি পাওয়ার ব্যাঙ্ক, সিল করা ৩টি ঘড়ি, একটি ট্যাব, ২টি ব্লুটুথ স্পিকার, একটি হেডফোন, একটি স্কুটি এবং প্রায় আড়াই লক্ষ টাকা নগদ। বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য আনুমানিক ১৫ থেকে ১৭ লক্ষ টাকা।

ধৃতদের রবিবার আদালতে তোলা হয়। পুলিশ খতিয়ে দেখছে এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং টাকা লেনদেনের সঠিক পদ্ধতি কী ছিল।


```