Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধস নামল পার্ক স্ট্রীটে! রাস্তার মাঝে বিশাল গর্ত, অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা

 ধসের সময় রাস্তার ভিড় কম ছিল। গাড়ি চলাচল তেমন ছিল না, দূর থেকে আসা গাড়ির চালকরাও আগেই সতর্ক হয়ে গেছিলেন বলেই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি  (Park Street Landslide)। 

ধস নামল পার্ক স্ট্রীটে! রাস্তার মাঝে বিশাল গর্ত, অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা

পার্ক স্ট্রীটের রাস্তায় ধস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 July 2025 00:22

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা পার্কস্ট্রীটে (Park Street Landslide) একেবারে মোড়ের মাথায় হঠাৎ ধসে পড়ল রাস্তার একাংশ। শনিবার রাত ৯টা নাগাদ অ্যালেন পার্কের সিগন্যালের কাছে আচমকাই বড়সড় একটি গর্ত তৈরি হয় রাস্তার মাঝে। এমন একটি জায়গায় যেখানে প্রতিনিয়ত অসংখ্য গাড়ি চলাচল করে, সেখানে হঠাৎ ধস নামায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়।

জানা গিয়েছে, ধসের সময় রাস্তার ভিড় কম ছিল। গাড়ি চলাচল তেমন ছিল না, দূর থেকে আসা গাড়ির চালকরাও আগেই সতর্ক হয়ে গেছিলেন বলেই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি  (Park Street Landslide)। অনেকে বলছেন, শনিবার হওয়ায় এবং রাতের সময় ওই রাস্তা ফাঁকা থাকায় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

খবর পেয়ে কলকাতা পুরসভার দুই আধিকারিক দ্রুত ঘটনাস্থলে যান। তাঁরা এলাকা ঘুরে ধসের পরিমাণ ও বিপদ কতটা, তা খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও ওই একই জায়গায় ছোটখাটো গর্ত দেখা গিয়েছিল। তখন সাময়িকভাবে রাস্তা মেরামতি করা হলেও, এবার ফের ধসে পড়েছে সেই জায়গা।

কলকাতার নানা রাস্তায় বর্ষার সময় এমন ধস নতুন নয়। বেহালা, বাইপাস, কাশীপুর, গড়িয়া– শহরের অনেক অংশেই দেখা যায় রাস্তার পিচ উঠে যাওয়া বা গর্ত তৈরি হওয়ার ছবি। এবার সেই তালিকায় যোগ হল পার্কস্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ এলাকাও।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিছুদিন আগেই বলেছিলেন, 'এই শহরের অনেক রাস্তার নীচে গঙ্গার নরম মাটি রয়েছে। তাই বৃষ্টি হলে সেগুলো ধসে পড়ে। আবার টানা বৃষ্টি হলে রাস্তার কাজও করা যায় না।' তিনি আরও জানিয়েছিলেন, 'টানা পাঁচদিন রোদ পেলে শহরের সব রাস্তাই মেরামত করা হবে।'
 


```