বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মনে করছেন, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে, সেই থেকেই এটা করা হয়েছে। তাঁর কথায়, চক্রান্তের সত্য সামনে আনা উচিত। যাঁরা যুক্ত আছেন তাঁদের আইনের সামনে আনা উচিত।

ফাইল চিত্র
শেষ আপডেট: 26 July 2025 23:31
দ্য ওয়াল ব্যুরো: বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি 'আপত্তিকর' ভিডিও নিয়ে চর্চায় উঠে এসেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভিডিওতে যে পুরুষকে দেখা যাচ্ছে তাঁকে দিলীপ ঘোষ (Dilip Ghosh on Viral Video) বলেই মনে করছেন অনেকে। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল) এবার এই নিয়ে মুখ খুললেন খোদ বিজেপি নেতা। তাঁর স্পষ্ট কথা, 'অশ্লীল ভিডিওর পুরুষ চরিত্রর সঙ্গে আমাকে মেলানো হচ্ছে।' এবার আইনি পথে হাঁটলেন তিনি।
একটি ভিডিও বার্তায় দিলীপ ঘোষ (Dilip Ghosh on Viral Video) বলেন, '২৫ জুলাই সকাল থেকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় নোংরা ধরনের একটি ভিডিও প্রচার করা হয়েছে। যেখানে স্ত্রী, পুরুষ দেখা যাচ্ছে। পুরুষ চরিত্রের সঙ্গে আমার নাম মেলানোর চেষ্টা করা হচ্ছে। ভিডিও ঠিক কি ভুল, কারা করেছে, আমরা কিছু জানি না। কিন্তু এই ভিডিও দিয়ে আমার ব্যক্তিগত ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা চলছে।'
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মনে করছেন, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে, সেই থেকেই এটা করা হয়েছে। তাঁর কথায়, চক্রান্তের সত্য সামনে আনা উচিত। যাঁরা যুক্ত আছেন তাঁদের আইনের সামনে আনা উচিত।
ইতিমধ্যেই পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন বলে জানান দিলীপ ঘোষ। ভাইরাল ভিডিওটিকে 'শেষ অস্ত্র' বলেও উল্লেখ করেন তিনি। কেন? প্রবীণ বিজেপি নেতা বলেন, 'রাজনীতিতে এরকম চলতেই থাকে। বড় বড় মানুষদের বিরুদ্ধে এধরনের চক্রান্ত আগেও হয়েছে। এটা হচ্ছে তাঁদের শেষ করার শেষ অস্ত্র।'
উদাহরণ হিসেবে একটি ঘটনার কথাও বলেন বিজেপি নেতা। জানান, '৫-৬ বছর আগে আমাদের পার্টিতে আরএসএসের প্রচারক ছিলেন। দলের উচ্চ নেতৃত্ব ছিলেন। তিনি সোজা বলে দিলেন, এই এই লোকেরা আমার সঙ্গে দেখা করে আমাকে ধর্ষণ করেছে। তারপর পুলিশে অভিযোগ হয়। তদন্ত হয়।' সাম্প্রতিককালেও এধরনের ঘটনা বহুবার হয়েছে। দিলীপ ঘোষের দাবি, 'আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে চক্রান্ত করা হয়েছে। আমি পুলিশের গিয়েছি। এবার দেখব পুলিশ কী করে।'