ভিডিওটি ইতিমধ্যেই ছয় মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বেবিফুড নিয়ে অভিযোগ জানিয়েছেন স্নেহা
শেষ আপডেট: 2 September 2025 21:00
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (Kolkata) এক মহিলার গুরুতর অভিযোগ ঘিরে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া (viral in social media)। জনপ্রিয় ডেলিভারি অ্যাপ বিগবাস্কেট (Delivery aap Bigbasket) থেকে অর্ডার করা একটি বেবিফুডের কৌটো (Formula milk baby food) থেকে নাকি ‘ফিনাইলের মতো’ গন্ধ (phenyl like smell in baby food in Kolkata) পাওয়া গেছে।
ইনস্টাগ্রামে ওই ভিডিওটি যিনি পোস্ট করেছেন, তাঁর নাম স্নেহা। চার মাসের এক সন্তান রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় প্রায় কাঁদতে কাঁদতে স্নেহা জানান, “আমি আমার বাচ্চার জন্য ফর্মুলা মিল্ক (Formula milk for baby) অর্ডার করেছিলাম বিগবাস্কেট থেকে। কৌটো খুলতেই দেখি ভেতর থেকে তীব্র ফিনাইলের মতো গন্ধ আসছে। প্রথমে বিশ্বাসই হয়নি, কিন্তু গন্ধটা এতটাই জোরালো ছিল যে স্পষ্ট বোঝা যাচ্ছিল। প্যাকেজিংও একেবারেই ঠিকঠাক লাগছিল না (Poor packaging issue)।”
তিনি আরও বলেন, “আমি ভেবেই শিউরে উঠছি, যদি না টের পেতাম আর আমার বাচ্চাকে সেটা খাইয়ে দিতাম তাহলে কী হত? ওদের ‘সরি’ কি আমার বাচ্চাকে বাঁচাতে পারত?”
ভিডিওটি ইতিমধ্যেই ছয় মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আমি ওয়েস্ট বেঙ্গল কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে কাজ করি। দয়া করে রাজাহাট নিউটাউনের কনজিউমার কমিশনে অভিযোগ জানান। আমি সাহায্য করতে পারলে খুশি হব।”
অন্য একজন লিখেছেন, “অনলাইনে খাবার অর্ডার করবেন না। খুব কম সময়ই ভাল জিনিস মেলে সেখান থেকে।”
তৃতীয়জনের মন্তব্য, “বিগবাস্কেট বা ব্লিঙ্কইটের ওয়্যারহাউজের হাইজিন খুব খারাপ। ভাল হয় ফার্মেসি থেকে এইসব জিনিস কেনাকাটা করলে।”
কেউ বলেছেন, ‘‘শুধু বিগবাস্কেট বলে নয়, সমস্ত শপিং অ্যাপেরই কমবেশি এ রকমই দশা। তারা আমাদের স্বাস্থ্যের কথা ভাবতে চায় না, কোনওরকমে নিজেদের জিনিস বিক্রি করাই তাদের মূল উদ্দেশ্য।’’
এরকম গুরুতর একটি অভিযোগ উঠে আসায়, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে তীব্র আলোচনা চলা সত্ত্বেও বিগবাস্কেটের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে জেপ্টো (Zepto) নামক অনলাইন গ্রোসারি ডেলিভারি অ্যাপের (যার মূল সংস্থা Kiranakart Technologies Pvt. Ltd.) নামেও মারাত্মক সব অভিযোগ উঠে এসেছিল। এক্সপায়ারড খাবার এমনকী, খাবারে ফাঙ্গাস (ছত্রাক), রেফ্রিজারেশন নিয়ে সঠিক নিয়ম মেনে না চলা, ভেজা-নোংরা মেঝের ওপর খাবার রাখা ছাড়াও সংরক্ষণের অনিয়ম-সহ নানা অভিযোগ আসে।
মুম্বইয়ের ধারাভি অঞ্চলের গুদামে খাদ্য সুরক্ষা সংক্রান্ত এইসব নিয়ম লঙ্ঘনের অভিযোগে সংস্থাটির ফুড বিজনেস লাইসেন্স স্থগিতও করেছিল মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)।