Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

রাত দখলের ডাক দেওয়া বেহালার পাঁচ তরুণীকে পুলিশের নোটিস! জামিন অযোগ্য ধারায় মামলা

আর জি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ৫ সেপ্টেম্বর রাত দখলের কর্মসূচি ছিল বেহালা সখেরবাজারে।

রাত দখলের ডাক দেওয়া বেহালার পাঁচ তরুণীকে পুলিশের নোটিস! জামিন অযোগ্য ধারায় মামলা

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 21 September 2024 17:08

দ্য ওয়াল ব্যুরো: বেহালায় রাত দখলের কর্মসূচির পাঁচ আহ্বায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিশ। ঠাকুরপুকুর থানার তরফে এই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যেককে নোটিশ পাঠানো হয়েছে। 

আর জি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ৫ সেপ্টেম্বর রাত দখলের কর্মসূচি ছিল বেহালা সখেরবাজারে। রিপোর্ট অনুযায়ী, এই কর্মসূচির আহ্বায়ক ছিলেন একদল তরুণী। তাঁদের বিরুদ্ধেই এবার পদক্ষেপ করল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা ও জাতীয় সড়ক আইনের ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

জানা যাচ্ছে, যে পাঁচজনকে পুলিশ নোটিস পাঠিয়েছে, তাঁরা সকলেই তরুণী। বিষয়টি প্রকাশ্যে আসতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। নাগরিক সমাজের অভিযোগ, পুলিশ নতুন করে মিথ্যে মামলায় ফাঁসিয়ে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। 

আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে গত ১৪ অগস্ট মধ্যরাতে শহরের রাস্তা দখলের ডাক দিয়েছিল নাগরিক সমাজ। সেই থেকে একাধিকবার রাত দখলের কর্মসূচি হয়েছে। শুক্রবারও রাত দখলের কর্মসূচিতে হাই ল্যান্ড পার্ক থেকে শ্যামবাজারব পর্যন্ত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঠিক কোন কর্মসূচির প্রেক্ষিতে বেহালার ওই পাঁচ উদ্যোক্তাকে পুলিশের নোটিস? আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ৫ সেপ্টেম্বর বেহালার সখেরবাজারে রাত দখলের কর্মসূচি নিয়েছিল নাগরিক সমাজ। এই কর্মসূচির আহ্বায়ক ছিলেন একদল তরুণী। তাঁদের বিরুদ্ধেই ভারতীয় ন্যায় সংহিতা ও জাতীয় সড়ক আইনের ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে বলে খবর।

পুলিশ অবশ্য দমন পীড়নের অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশের দাবি, ওই কর্মসূচির জেরে অবরুদ্ধ হয়েছিল বেহালা। অদূরেই স্টেট জেনারেল হাসপাতাল থাকায় রোগী যাতায়াতে সমস্যা হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে।

তবে এটাই প্রথম নয়, এর আগে বারাসতে রাত দখলের কর্মসূচিতে অংশগ্রহণ করা ১৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তাঁরা।


```