Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাসচালকের থেকে হাত বাড়িয়ে টাকা নিচ্ছে পুলিশ! ট্রোলের মুখে ফেসবুকে ব্যাখ্যা দিল পুলিশ

অভিযোগের ব্যাখ্যা দিল পুলিশ। জানাল, ঘুষ মোটেও নয়, বরং ফাইন হিসেবে টাকা নিচ্ছিলেন ওই পুলিশ আধিকারিক।

বাসচালকের থেকে হাত বাড়িয়ে টাকা নিচ্ছে পুলিশ! ট্রোলের মুখে ফেসবুকে ব্যাখ্যা দিল পুলিশ

বিতর্কিত সেই ছবি

শেষ আপডেট: 1 September 2024 16:03

দ্য ওয়াল ব্যুরো: বাস থেকে টাকা নিচ্ছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই রীতিমতো হইচই শুরু হয়। অভিযোগ ওঠে, পুলিশ ঘুষ নিচ্ছে। ট্রোলের ঝড় বয়ে যায় পেজে পেজে।

এবার এই অভিযোগের ব্যাখ্যা দিল পুলিশ। জানাল, ঘুষ মোটেও নয়, বরং ফাইন হিসেবে টাকা নিচ্ছিলেন ওই পুলিশ আধিকারিক। ছবিটি এক বছরের পুরনো বলেও দাবি করেছে পুলিশ।

পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পথচলতি যানবাহনের অসুবিধা ঘটানোর জন্য বাসের চালককে জরিমানা করেন উল্টোডাঙা ট্র‍্যাফিক গার্ডের সার্জেন্ট। জরিমানা করা হয় ৫০০ টাকা। দেওয়া হয়েছে রিসিটও।

পুলিশের দাবি, ওই সার্জেন্ট গত বছরের ২৫ অগস্ট সকাল দশটা নাগাদ খান্না মোড়ের কাছে একটি বেসরকারি বাস আটক করেন। ওই বাসচালককে জরিমানা করার নথিও তুলে ধরা হয় সমাজমাধ্যমে। সেই টাকা সরকারি কোষাগারে জমা পড়বে বলেও জানায় পুলিশ।

কলকাতা পুলিশের ফেসবুক প্রোফাইলে লেখা হয়, ‘ভালমন্দ সব পেশাতেই আছে, পুলিশেও আছে। কাজে ভুল-ত্রুটি বা অন্যায় হলে নিশ্চয়ই তা আমাদের গোচরে আনুন। সমালোচনা করুন, আমরা সাধ্যমতো ব্যবস্থা নেব। তবে পুরোটা না জেনে ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করবেন না, অনুরোধ এটুকুই।’

তবে এই পোস্টের নীচেও ট্রোলের ঝড় বয়ে যায়। কিছু পরে অবশ্য এই পোস্টটি ডিলিটও করে দিয়েছে কলকাতা পুলিশ। তার কোনও ব্যাখ্যা অবশ্য এখনও মেলেনি তাদের তরফে।


```