Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kolkata Metro: ২০২৬-এ যাত্রী সুরক্ষায় প্রযুক্তি নির্ভর হচ্ছে মেট্রো! নজর রাখবে AI, খরচ ২৫ কোটি

নতুন এআই সিস্টেম শুধু রেকর্ডিং করবে না, সন্দেহজনক পরিবেশ বা কর্মকাণ্ড শনাক্ত করেই সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের জানিয়ে দেবে। 

Kolkata Metro: ২০২৬-এ যাত্রী সুরক্ষায় প্রযুক্তি নির্ভর হচ্ছে মেট্রো! নজর রাখবে AI, খরচ ২৫ কোটি

কলকাতা মেট্রো

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 November 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: যাত্রীদের নিরাপত্তা মজবুত করতে বড়সড় প্রযুক্তিগত বদল আনছে কলকাতা মেট্রোর ব্লু লাইন (Kolkata Metro Blue Line)। পুরনো নজরদারি ব্যবস্থার জায়গায় আসছে আধুনিক এআই চালিত, আইপি ভিত্তিক সিসিটিভি নেটওয়ার্ক। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই নতুন পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে। মেট্রো (Kolkata Metro AI Safety) কর্তৃপক্ষ আশা করছে, এই নতুন ব্যবস্থায় জরুরি পরিস্থিতিতে আরও দ্রুত প্রতিক্রিয়া জানানো যাবে এবং যাত্রীদের সুরক্ষা হবে আরও নির্ভরযোগ্য।

প্রায় ২৫.৩৪ কোটি টাকার এই আপগ্রেড প্রকল্পে বসানো হবে ১ হাজার ৬৭৮টি হাই-রেজোলিউশন ক্যামেরা। এর মধ্যে ১ হাজার ৬২৫টি থাকবে ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে এবং ৫৩টি ক্যামেরা লাগানো হবে আরপিএফ পোস্টে। এতদিন প্রতিটি স্টেশনে আলাদা যন্ত্র দিয়ে নজরদারি হতো। এখন সবকিছুর নজরদারি এক জায়গা থেকে করা যাবে। ফলে কোথাও সমস্যা দেখা দিলেই সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে খবর পৌঁছে যাবে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বৃহস্পতি টেকনোলজিস লিমিটেড। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাজশেখর পাপোলু জানান, এই নতুন এআই সিস্টেম শুধু রেকর্ডিং করবে না, সন্দেহজনক পরিবেশ বা কর্মকাণ্ড শনাক্ত করেই সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের জানিয়ে দেবে। যেমন, স্টেশনে কোথাও ফেলে রাখা ব্যাগ, নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা অথবা অত্যধিক ভিড় বা কোনও যাত্রীর অস্বাভাবিক আচরণ- এসবই স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে পারবে সিস্টেম।

তিনি আরও বলেন, 'এআই ব্যবস্থা নিরাপত্তাকর্মীদের যেকোনও ঘটনার সঙ্গে সঙ্গেই জানিয়ে দেবে, ফলে তাঁরা দ্রুত পদক্ষেপ নিতে পারবেন।'

রাজশেখরবাবুর কথায়, এই নতুন ব্যবস্থা মেট্রোর নজরদারির পুরো ধরন বদলে দেবে। AI জানিয়ে দেবে কোথায় কত ভিড়, কখন চাপ বাড়ছে, কোন স্টেশনে বেশি মানুষ জমছে (Kolkata Metro AI Safety)। এসব তথ্য দেখে মেট্রো চাইলে কর্মী বাড়াতে পারবে, স্টেশন সামলানো সহজ হবে, এমনকি ট্রেনের সময়ও প্রয়োজন অনুযায়ী ঠিক করা যাবে।

নতুন সিস্টেমে ফুল এইচডি ও ৪কে ক্যামেরা লাগানো হবে। মেট্রো ভবনে তৈরি হচ্ছে বড় স্টোরেজ ইউনিট, যেখানে ৩০ দিন পর্যন্ত সব ভিডিও রাখা যাবে। সঙ্গে থাকছে মুখ চিনে নেওয়ার সুবিধাও।

প্রকল্পের কাজ ঠিক সময় ধরেই এগোচ্ছে। ১৯ জুন ২০২৫-এ কাজের অনুমতি পাওয়ার পর থেকে নয় মাস সময় ধরে সব প্রস্তুতি চলছে। সংস্থার দাবি, ২০২৬ সালের মার্চের মধ্যেই পুরো সিস্টেম চালু করা সম্ভব। মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রথম লক্ষ্য। বৃহস্পতি টেকনোলজিস লিমিটেড আগেও দেশের বিভিন্ন মেট্রো, স্মার্ট সিটি ও নিরাপত্তা প্রকল্পে কাজ করেছে।

মেট্রো কর্তৃপক্ষের আশা, এই উন্নত নজরদারি ব্যবস্থা যাত্রীদের আরও নিরাপত্তা দেবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।


```