শহরের চারটি করিডর- ব্লু, গ্রিন, অরেঞ্জ ও পার্পেল, কোনও লাইনেই সকালবেলায় পরিষেবা মিলবে না। দুপুরের পরই শুরু হবে মেট্রো (Dol Purnima Metro Service)।

কলকাতা মেট্রো (ফাইল ছবি)
শেষ আপডেট: 1 March 2026 13:40
দ্য ওয়াল ব্যুরো: দোলের দিন সকালে মেট্রোপথে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে এখনই বদলে ফেলুন। আগামী ৩ মার্চ, দোলের দিন সকালে পরিষেবা পাবেন না যাত্রীরা (Dol Purnima Metro Service), বিবৃতি জারি করে জানাল মেট্রো কর্তৃপক্ষ। শহরের চারটি করিডর- ব্লু, গ্রিন, অরেঞ্জ ও পার্পেল, কোনও লাইনেই সকালবেলায় পরিষেবা মিলবে না। দুপুরের পরই শুরু হবে মেট্রো (Dol Purnima Metro Service)।
দোলের দিন কীভাবে চলবে মেট্রো- বিস্তারিত সূচি
দোল উপলক্ষে এ বছরও মেট্রো সূচিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে,
ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর)
গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ)
অরেঞ্জ ও পার্পেল লাইন
হোলির দিনের পরিষেবা
হোলির দিনে মেট্রোর সময়সূচি বদলাবে কি না— তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে মেট্রো সূত্রের খবর, সময়সূচিতে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা কম।
দোলের দিন সকাল থেকেই শহরজুড়ে মানুষ রঙ খেলতে রাস্তায় নামেন। নিরাপত্তা ও যাত্রীচাহিদার নিরিখে প্রতি বছরই মেট্রোর সময়সূচিতে বদল আনা হয়। গত বছরও ব্লু ও গ্রিন লাইনে দুপুরের পর পরিষেবা শুরু হয়েছিল। এবারের সূচিও প্রায় একই রাখা হয়েছে।