রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো (Kolkata Metro Service) চলবে সকাল ৮টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে সকাল ৮টা ৪ মিনিটে।
.jpg.webp)
কলকাতা মেট্রো (ফাইল ছবি)
শেষ আপডেট: 4 December 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার, ৭ ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের (WBJS) জন্য মেট্রো পরিষেবায় (Kolkata Metro Service) বদল। বহু পরীক্ষার্থী বাড়ি থেকে বের হবেন ভোরেই। তাঁদের সুবিধার কথা ভেবেই কলকাতা মেট্রো (Kolkata Metro service on Sunday) এই সিদ্ধান্ত নিয়েছে। ব্লু লাইন ও গ্রিন লাইনে সেদিন স্বাভাবিক সময়ের আগেই মেট্রো চলবে।
ব্লু লাইন: দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুট
রবিবার ছুটির দিন হওয়ায় পরিষেবা একটু দেরিতে শুরু হয়। ব্লু লাইনে দিনের প্রথম মেট্রো চলে সকাল ৯ টায়। কিন্তু পরীক্ষার্থীদের সুবিধার জন্য সেদিন সকাল ৮টা থেকেই মেট্রো চালু হবে। এই রুটে মোট ১৩৬টি মেট্রো (৬৮ আপ ও ৬৮ ডাউন) চলবে, যা স্বাভাবিক দিনের তুলনায় বেশি (সাধারণত ১৩০টি চলে)।
রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো (Kolkata Metro Service) চলবে সকাল ৮টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে সকাল ৮টা ৪ মিনিটে।
সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত দুই দিকেই ২০ মিনিট অন্তর ট্রেন চলবে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে-
গ্রিন লাইন: হাওড়া ময়দান–সেক্টর ফাইভ রুট
গ্রিন লাইনেও পরিষেবা শুরু হবে সকাল ৮টা থেকে, যা স্বাভাবিক সময়ের (৯টা) চেয়ে এক ঘণ্টা আগে। এই রুটে রবিবার ১১০টি মেট্রো (৫৫ আপ ও ৫৫ ডাউন) চলবে, যা অন্যান্য সাধারণ রবিবারগুলির তুলনায় ১০৪টি বেশি।
৭ ডিসেম্বর গ্রিন লাইনে প্রথম মেট্রোর সময়সূচি-
সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ২০ মিনিট অন্তর পরিষেবা মিলবে।
শেষ ট্রেনের সময়ে কোনও বদল আসেনি-
ইয়েলো লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও, সাপ্তাহিক ছুটির মতোই সেদিন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না।
কলকাতা মেট্রোর (Kolkata Metro Service) পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।