Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মেট্রো থেকে বেরিয়েই লোকাল! বনগাঁ-বারাসতের যাত্রীদের যাতায়াত এখন আরও সহজ, গন্তব্যে পৌঁছবেন দ্রুত

গত অগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের বর্ধিত মেট্রো পরিষেবার (Kolkata Metro Service) উদ্বোধন করেন।

মেট্রো থেকে বেরিয়েই লোকাল! বনগাঁ-বারাসতের যাত্রীদের যাতায়াত এখন আরও সহজ, গন্তব্যে পৌঁছবেন দ্রুত

‘নতুন প্রবেশদ্বার’ দমদম ক্যান্টনমেন্ট

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 December 2025 14:00

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ও উত্তর ২৪ পরগনার যাত্রীদের জন্য দমদম ক্যান্টনমেন্ট স্টেশন (Dum Dum Cantonment) হয়ে যাতায়াত এখন আরও সহজ, দ্রুত ও নির্ঝঞ্ঝাট। বহু বছরের অপেক্ষার অবসান, অবশেষে মেট্রো ও পূর্বরেলের যৌথ উদ্যোগে দমদম ক্যান্টনমেন্ট (Dum Dum Cantonment) এখন যাতায়াতের পথে নতুন যোগাযোগ-হাব হয়ে উঠেছে। বিশেষ করে বনগাঁ (Bongaon), হাসনাবাদ, হাবড়া ও বারাসতের (Barasat) যাত্রীরা এই পরিবর্তনে বড় সুবিধা পাচ্ছেন।

দমদম ক্যান্টনমেন্ট (Dum Dum Cantonment) থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে বনগাঁগামী নতুন সাবার্বান লোকাল ট্রেন (Suburban Railway)। পাশাপাশি হাসনাবাদ–বারাসত লোকালের পরিষেবাও বাড়িয়ে আনা হয়েছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। ফলে যাত্রীরা মেট্রো থেকে নেমেই ট্রেনে উঠতে পারছেন এবং শহরের সঙ্গে শহরতলির সংযোগ আরও সহজ হয়েছে।

গত অগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের বর্ধিত মেট্রো পরিষেবার (Kolkata Metro Service) উদ্বোধন করেন। তারপর থেকেই বিমানবন্দরে যাতায়াত সহজ হয়েছে এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে উঠেছে ইয়েলো লাইনের অন্যতম ব্যস্ত কেন্দ্র। এখন পূর্বরেলের সঙ্গে যুক্ত হওয়ায় এই স্টেশন কার্যত শহরে ঢোকার নতুন প্রবেশদ্বারে পরিণত হয়েছে।

পিক আওয়ারে নতুন ট্রেন পরিষেবা যাত্রীদের (Local Train Service) ভরসা বাড়িয়েছে। বর্তমানে সন্ধে ৬.৩৭-এ দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে তুলনামূলক কম ভিড়ের বনগাঁ লোকাল। ৪ ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই আরও একটি নতুন EMU বনগাঁ লোকাল রাত ৮.০৫-এ ছাড়বে। ফলে যাত্রীদের আর ভিড়ভাট্টার শিয়ালদহে যাওয়ার প্রয়োজন নেই, মেট্রো থেকে নেমেই লোকাল ধরতে পারবেন তারা।

এছাড়াও, ৪ ডিসেম্বর থেকে একটি হাসনাবাদ–বারাসত লোকাল ট্রেন বাড়িয়ে আনা হয়েছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। এই ট্রেনটি সন্ধে ৭.৫১-এ স্টেশনে পৌঁছবে। ফলে হাসনাবাদ, বসিরহাট, বারাসত-সহ আশপাশের যাত্রীরা মেট্রো ধরে সহজেই বেহালা-জোকা পর্যন্ত পৌঁছে যেতে পারবেন, সম্পূর্ণ যানজটমুক্তভাবে।

রেল ও মেট্রো কর্তৃপক্ষের ধারণা, এই সম্প্রসারণে প্রতিদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবেন। যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে মেট্রোও প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য একটাই, পুরো যাত্রাপথকে আরও আরামদায়ক, দ্রুত ও নির্ঝঞ্ঝাট করা।

মেট্রো ও সাবার্বানের এই নতুন সমন্বয় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে কলকাতা ও শহরতলির যোগাযোগ ব্যবস্থায় নতুন উচ্চতায় নিয়ে গেল, এটা এখন স্পষ্ট।


```