Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kolkata Metro: ভরসার বদলে মেট্রো এখন এক ভয়াবহ অভিজ্ঞতা! পরিষেবা বাড়লেও যাত্রী নিরাপত্তায় 'আপস'

অভিযোগ, প্রায় ১২-১৩ মিনিট পরেও মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা বা সমস্যার সমাধানের কোনও চেষ্টা দেখা যায়নি। বদ্ধ কামরায় এসি না থাকার কারণে যাত্রীরা শ্বাসকষ্টে ভুগতে থাকেন। 

Kolkata Metro: ভরসার বদলে মেট্রো এখন এক ভয়াবহ অভিজ্ঞতা! পরিষেবা বাড়লেও যাত্রী নিরাপত্তায় 'আপস'

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 December 2025 18:19

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন বহু যাত্রী মেট্রোয় যাতায়াত করেন, অনেকের মূল পরিবহণ মাধ্যমই মেট্রো, কিন্তু সেই কলকাতা মেট্রো (Kolkata Metro) দিনে দিনে যেন যাত্রীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। রবিবার সকাল ১১টার পর ব্লু লাইনের শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোর যাত্রীদের অভিজ্ঞতা তা প্রমাণ করে। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনে ঢোকার ঠিক আগে মেট্রো হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে যায়। কামরার সব আলো নিভে যায়, এসি বন্ধ হয়ে যায় (Metro Service disruption)। যাত্রীরা বুঝতে পারেন, বড়সড় কোনও সমস্যা হয়েছে।

অভিযোগ, প্রায় ১২-১৩ মিনিট পরেও মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা বা সমস্যার সমাধানের কোনও চেষ্টা দেখা যায়নি। বদ্ধ কামরায় এসি না থাকার কারণে যাত্রীরা শ্বাসকষ্টে ভুগতে থাকেন। কেউ কেউ দরজা খোলার অনুরোধ করলেও কোনও লাভ হয়নি। কামরার ভিতরে উত্তেজনা ও অসন্তোষ ছড়িয়ে পড়ে (Metro Service disruption)।

কিছুক্ষণ পর চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি নির্লিপ্তভাবে জানালেন, “গাড়িটা খারাপ হয়ে গেছে।” তখনও যাত্রীদের উদ্ধার করার কোনও ব্যবস্থা দেখা যায়নি (Metro emergency)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে কেউ জানলা ভাঙার চেষ্টা করতে চান, কেউ ট্র্যাকে লাফ দেওয়ার কথা ভাবেন। তবে থার্ড লাইনের বিদ্যুৎ তখনও বিচ্ছিন্ন করা হয়নি, তাই ট্র্যাকে নামা সম্ভব হয়নি।

শেষমেষ মেট্রো কর্তৃপক্ষ স্লাইডিং সিঁড়ির ব্যবস্থা করেন এবং এক কামরার সঙ্গে এটি যুক্ত করা হয়। ধীরে ধীরে যাত্রীরা সিঁড়ি দিয়ে নেমে যেতে সক্ষম হন। তবে বয়স্ক বা শারীরিকভাবে দুর্বল যাত্রীদের জন্য এই উপায়ও ঝুঁকিপূর্ণ ছিল। প্রায় এক ঘণ্টা লম্বা এই বিভ্রাটে যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

ওয়াকিবহাল মহল মনে করছে, কলকাতা মেট্রোর এই ঘটনার পর পরিষেবার ভরসা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। মাঝপথে মেট্রো থেমে গেলে আপৎকালীন ব্যবস্থা না থাকা, দরজা না খোলা এবং যাত্রীদের দ্রুত উদ্ধার করতে না পারার মতো পরিস্থিতি কতটা নিরাপদ, তা স্পষ্ট হয়ে গেছে। নিত্য যাতায়াতের জন্য মেট্রোর উপর ভরসা রাখার আগে কর্তৃপক্ষের উচিত স্পষ্ট ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।

কলকাতা মেট্রোর রুটের সম্প্রসারণ হচ্ছে। কয়েকমাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দর-নোয়াপাড়া রুটে ইয়েলো লাইনের মেট্রোর উদ্বোধন করেছেন। গ্রিন, অরেঞ্জ, ইয়েলো, ব্লু- এই চার রুটে মেট্রো চলছে। এছাড়াও একাধিক রুটে কাজ চলছে, যা শীঘ্রই চালু করা হবে বলে জানা গেছে। কিন্তু যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই কোনও না কোনও কারণে মেট্রো বিভ্রাট দেখা যাচ্ছে, এতে অফিস টাইমে বিশেষ করে সমস্যার মুখে পড়তে হয়। একের পর এক ঘটনা ঘটনা ঘটে চলেছে, কিন্তু পাকাপাকিভাবে কোনও ব্যবস্থা নেই।

কয়েকদিন আগেই ইয়েলো লাইনে বৈদ্যুতিক সংযোগ কেটে যাওয়ায় মেট্রো স্টেশন অন্ধকারে ডুবে গেছিল। বহু যাত্রী বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সেই অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন। 
 


```