Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোম থেকে শুক্র ব্লু লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা, বিমানবন্দর থেকে এবার সরাসরি পাঁচ ট্রেন

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, এই অতিরিক্ত সরাসরি পরিষেবাগুলি (Kolkata Metro Blue Line services) চালু হলে বিমানবন্দর থেকে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত।

সোম থেকে শুক্র ব্লু লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা, বিমানবন্দর থেকে এবার সরাসরি পাঁচ ট্রেন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 January 2026 16:52

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য আরও সুখবর। সপ্তাহের কাজের দিনগুলোতে (সোমবার থেকে শুক্রবার) ব্লু লাইনে মেট্রো পরিষেবা (Kolkata Metro Blue Line services) বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেলওয়ে (Metro Railway)। আগামী ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে এই নতুন সময়সূচি (Kolkata Metro timetable) কার্যকর হচ্ছে।

মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, এতদিন ব্লু লাইনে (Kolkata Metro Blue Line) সোমবার থেকে শুক্রবার মোট ২৭২টি মেট্রো পরিষেবা (UP ও DN মিলিয়ে) চালানো হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই সংখ্যা বেড়ে হচ্ছে ২৮২ - এর মধ্যে ১৪১টি আপ ও ১৪১টি ডাউন ট্রেন চলবে।

কর্মদিবসে (সোমবার–শুক্রবার) ব্লু লাইনের পরিষেবার সময়সূচী

প্রথম মেট্রো (অপরিবর্তিত)

  • সকাল ৬:৫০ – নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম
  • সকাল ৬:৫৪ – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
  • সকাল ৬:৫৫ – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
  • সকাল ৬:৫৫ – মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর

শেষ মেট্রো

  • রাত ৯:২৮ – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (অপরিবর্তিত)
  • রাত ৯:৩৪ – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
  • রাত ৯:৩৮ – দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার (নতুন পরিষেবা)
  • রাত ৯:৪৪ – শহিদ ক্ষুদিরাম থেকে দমদম (অপরিবর্তিত)

নতুন করে সংযোজিত এই শেষ মেট্রোটি বিশেষভাবে যাত্রীদের সুবিধা দেবে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

বিমানবন্দর থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম - বাড়ছে ট্রেন সংখ্যা

এখানেই শেষ নয়। ইয়েলো লাইনে (এয়ারপোর্ট লাইন) কর্মদিবসে আরও বড় পরিবর্তন আসছে। আগামী ৮ জানুয়ারি ২০২৬ থেকে জয় হিন্দ বিমানবন্দর (নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা বাড়ানো হচ্ছে ২টি থেকে ৫টিতে। এর ফলে, এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার কিংবা শহিদ ক্ষুদিরামগামী যাত্রীদের আর নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদলাতে হবে না।

জয় হিন্দ বিমানবন্দর → শহিদ ক্ষুদিরাম
সরাসরি ৫টি মেট্রোর সময়সূচি (সোমবার–শুক্রবার)

  • সকাল ৮:১৮ – প্রথম সরাসরি পরিষেবা (নতুন)
  • সকাল ৯:১২ – (নতুন)
  • সকাল ৯:৩৬ – (অপরিবর্তিত)
  • বিকেল ৫:৪৭ – (নতুন)
  • রাত ৯:০০ – শেষ সরাসরি পরিষেবা (অপরিবর্তিত)

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, এই অতিরিক্ত সরাসরি পরিষেবাগুলি চালু হলে বিমানবন্দর থেকে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত।


```