কলকাতায় পুজোর সময় যে ভিড় জমে, তা সামলাতে এবার রাজ্য সরকার আনছে এক বিশেষ অ্যাপ, যা পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীদের ভীষণভাবে উপকৃত করবে। সূত্রের খবর, অ্যাপটি পুজোর আগেই চালু হয়ে যাবে।

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 7 August 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানেই ভিড়, উৎসব আর আনন্দ। আর সেই আনন্দ যাতে আরও নির্ঝঞ্ঝাট হয়, সেই ভাবনাতেই রাজ্য পর্যটন দফতরের অভিনব উদ্যোগ। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো এখন আর শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, একেবারে আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণ। কলকাতায় পুজোর সময় যে ভিড় জমে, তা সামলাতে এবার রাজ্য সরকার আনছে এক বিশেষ অ্যাপ, যা পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীদের ভীষণভাবে উপকৃত করবে। সূত্রের খবর, অ্যাপটি পুজোর আগেই চালু হয়ে যাবে (App for Durga Puja)।
এই অ্যাপটির মাধ্যমে দুর্গাপুজোর প্যান্ডেল ঘুরে দেখার (Pandal Hopping) অভিজ্ঞতা হবে আরও সহজ ও ঝামেলামুক্ত। কী কী সুবিধা থাকবে, জেনে নিন-
শুধু উৎসবের তথ্যই নয়, এই অ্যাপে থাকবে ‘প্যানিক বাটন’, SOS ফিচার, এবং জিও-ট্র্যাকিং যুক্ত এমার্জেন্সি অপশন। এর সাহায্যে জরুরি অবস্থায় মুহূর্তে পুলিশের কাছে পৌঁছানো যাবে। এমনকি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে মেডিক্যাল হেল্প।
বিদেশি পর্যটকদের জন্য থাকবে দূতাবাসের তথ্য, হোটেল বা প্রয়োজনীয় পরিষেবার সন্ধানও মিলবে এই অ্যাপেই।
এই অ্যাপটি শুধু বাইরের পর্যটকদের নয়, কলকাতার সাধারণ মানুষও এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পুজোর ভিড়ে সুবিধা পাবেন। পুজোর আনন্দে কোনও সমস্যা বা বিভ্রান্তি যাতে না হয়, সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে অ্যাপটি।