Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এন্টালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি, আহত ২, চলছে উদ্ধারকাজ

কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডে পড়ে বাড়িটি। আচমকা একাংশ ভেঙে পড়ায় পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের দোকানপাটও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। 

এন্টালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি, আহত ২, চলছে উদ্ধারকাজ

ঘটনাস্থলের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 7 August 2025 12:00

দ্য ওয়াল ব্যুরো: শহরে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক একটি বাড়ি। এন্টালি থানার অন্তর্গত অনরাইট ফার্স্ট লেনের ঘটনা। ওই গলির এক নম্বর বাড়ির একাংশ ভেঙে পড়ে বৃহস্পতিবার। আহত ২।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু দিন ধরেই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। বারবার পুরসভাকে জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল। সেই কারণেই এই বিপত্তি।

কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডে পড়ে বাড়িটি। আচমকা একাংশ ভেঙে পড়ায় পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের দোকানপাটও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে এন্টালি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার কাজে হাত লাগান আধিকারিকরা। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, শহরের বিভিন্ন প্রান্তে গত কয়েক সপ্তাহ ধরেই পুরোনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা বাড়ছে। বাড়ছে হতাহতের সংখ্যাও। নাগরিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে শহরবাসী।

পুরসভা সূত্রে খবর, ঝুঁকিপূর্ণ বাড়িগুলোর নতুন করে তালিকা করা হচ্ছে। সেই তালিকাভুক্ত বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে ততদিন পর্যন্ত শহরের বহু পুরনো বাড়ির বাসিন্দারাই রোজ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।


```