Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রুফটপ রেস্তরাঁগুলির সুরক্ষা খতিয়ে দেখতে কমিটি গঠন করল পুরসভা, শুরুতেই তলব তিনটি সংস্থাকে

বড়বাজারে অগ্নিকাণ্ডের পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছিলেন, শহরের যাবতীয় 'রুফটপ' ক্যাফে (Rooftop Restaurants) বন্ধ করতে হবে। এ নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়েরও হয়। 

 রুফটপ রেস্তরাঁগুলির সুরক্ষা খতিয়ে দেখতে কমিটি গঠন করল পুরসভা, শুরুতেই তলব তিনটি সংস্থাকে

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 May 2025 20:40

দ্য ওয়াল ব্যুরো: বড়বাজারে অগ্নিকাণ্ডের পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছিলেন, শহরের যাবতীয় 'রুফটপ' ক্যাফে (Rooftop Restaurants) বন্ধ করতে হবে। এ নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়েরও হয়। আদালত, আপাতত ওই নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে। 

এরপরই অগ্নি সুরক্ষা-সহ সব বিধি মানার জন্য শহরের ৮৩টি রুফটপ রেস্তরাঁকে নোটিস ধরিয়েছিল পুরসভা (Kolkata Corporation)। এবার সুরক্ষা সংক্রান্ত সব কিছু খতিয়ে দেখতে চলতি সপ্তাহের শেষে তিনটি রেস্তোরাঁকে তলব করল পুরসভা। একইভাবে আগামী দিনে বাকি ৮০টি রেস্তরাঁকেও তলব করা হবে। খতিয়ে দেখা হবে অগ্নি নিবাপর্ণ-সহ সব ধরণের সুরক্ষা। এজন্য পুরসভার তরফে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

কারা রয়েছেন কমিটিতে? কলকাতা পুরসভা সূত্রে খবর, অতিরিক্ত পুর কমিশনার পদের এক শীর্ষ কর্তাকে মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের মধে রয়েছেন পুরসভার বিল্ডিং বিভাগের চার জন  ইঞ্জিনিয়র, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারস্তরের এক কর্তা, আবাগরি দফতরের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক এবং দমকল ও লাইসেন্স বিভাগের একজন করে শীর্ষ আধিকারিক।

সূত্রের খবর, বড়বাজারের অগ্নি কাণ্ডে ১৪ জন মানুষের মৃত্যুর পর শহরের হোটেলগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে ইন্সপেকশন করেছিল কলকাতা পুলিশ। সেখানে ৮৩টি রেস্তরাঁ চিহ্নিত করা হয়। অভিযোগ, এগুলি ছাদ আটকে, সিঁড়ি আটকে চলছিল। পুরসভার তরফে অবিলম্বে ছাদ খালির নির্দেশ দিয়েছিল। হাইকোর্টে মামলা দায়ের এবং স্থগিতাদেশের পর পুরসভা এবার রুফটপ রেস্তরাঁগুলির স্ট্রাকচারাল স্টেবিলিটি খতিয়ে দেখবে।

শুনানিতে কী কী বিষয় খতিয়ে দেখা হবে? পুরসভা  সূত্রের খবর, লাইসেন্স বিভাগের থেকে কী কারন দেখিয়ে অনুমোদন নেওয়া হয়েছিল। এক্ষেত্রে আবগারি দফতরের নিয়মগুলি মানা হয়েছে কিনা এবং আবেদনের ভিত্তিতে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছিল কী না- তদন্তে সবকিছুই খতিয়ে দেখা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট রুফটপ রেস্তরাঁর আশেপাশে স্কুল, কলেজ অথবা হাসপাতাল আছে কিনা, সেটি খতিয়ে দেখবেন কমিটির সদস্যরা। সেজন্যই এই নয়া কমিটি।


```