Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাই ৫০ লক্ষ টাকা! মাওবাদীর নাম করে চিঠি কলকাতার সোনা ব্যবসায়ীকে

চিঠিতে শুধু টাকা চাওয়া হয়নি। কাকে সেই টাকা দিতে হবে, তার নাম ও ঠিকানাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

চাই ৫০ লক্ষ টাকা! মাওবাদীর নাম করে চিঠি কলকাতার সোনা ব্যবসায়ীকে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 June 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বড়বাজারে (Kolkata Burrabazar) এক সোনার ব্যবসায়ীর (Gold Trader) কাছে এল মাওবাদীদের চিঠি! তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছে! চিঠিতে সরাসরি মাওবাদীদের (Maoist Letter) নাম করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, টাকা না দিলে ‘ব্যবস্থা’ নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত ওই এলাকার অন্যান্য ব্যবসায়ীরাও।

চিঠি হাতে পাওয়ার পর ওই স্বর্ণ ব্যবসায়ী সঙ্গে সঙ্গে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই চিঠিটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে, আদৌ এটি প্রকৃত মাওবাদী সংগঠনের তরফে পাঠানো হয়েছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়াতে এমন কাজ করেছে।

চিঠিতে শুধু টাকা চাওয়া হয়নি। কাকে সেই টাকা দিতে হবে, তার নাম ও ঠিকানাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বলা হয়েছে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকার গুপীকান্ত বন্দ্যোপাধ্যায় ওরফে ‘মকুল’-এর কাছে পুরো টাকা পৌঁছে দিতে হবে। বলা হয়েছে, ওই ব্যক্তি সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য।

পুলিশ জানিয়েছে, চিঠিতে উল্লেখ থাকা গুপীকান্ত বন্দ্যোপাধ্যায় নামে কেউ আদৌ আছেন কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে। সেই সঙ্গে চিঠির কাগজ, লেখা, কালি — সবকিছুই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বড়বাজারের মতো ঘন জনবসতিপূর্ণ এবং বাণিজ্যিক এলাকায় এমন একটি চিঠি পৌঁছনোয় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। অনেকেই বলছেন, এটি যদি সত্যিই মাওবাদীদের কাজ হয়, তাহলে তা ভয়ঙ্কর ব্যাপার। যদিও তদন্তকারীরা মনে করছেন, কেউ ইচ্ছে করে টাকা আদায়ের চেষ্টা করতে মাওবাদীর নাম নিয়েছে। তবে বিষয়টিকে হালকাভাবে দেখছে না পুলিশ।


```