Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার রাস্তা থেকে সরানো হল ফুটপাতবাসী-ভবঘুরে, ভিখারিদের! চলল পুরসভা-পুলিশের যৌথ অভিযান

পুরসভার পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে এমন এলাকাগুলিতেই এই উদ্যোগ। 

কলকাতার রাস্তা থেকে সরানো হল ফুটপাতবাসী-ভবঘুরে, ভিখারিদের! চলল পুরসভা-পুলিশের যৌথ অভিযান

চলছে পুরসভার অভিযান

শেষ আপডেট: 10 June 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার রাস্তাঘাট, ফুটপাত ও ব্রিজের তলা থেকে ভবঘুরে, ভিখারি ও ফুটপাতবাসীদের (Homeless and Beggers) সরাতে মঙ্গলবার সকালে একযোগে অভিযান চালাল কলকাতা পুরসভা (KMC) ও পুলিশ (Kolkata Police)। শহরের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে হয় এই অভিযান।

পুরসভার পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে এমন এলাকাগুলিতেই এই উদ্যোগ। এই অভিযানে সহযোগিতা করতে সঙ্গে ছিল কলকাতা পুলিশের বিভিন্ন থানা ও ট্র্যাফিক বিভাগের আধিকারিকরা।

মঙ্গলবার অভিযান চালানো হয়েছে বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট, পার্ক সার্কাস, বেকবাগান, মল্লিকবাজার, হাজরা এবং গোপালনগরের মতো ব্যস্ত এলাকাগুলিতে। সকাল থেকেই পুরসভা ও পুলিশের যৌথ টিম পথে নামে। বেশ কিছু ফুটপাত ও রাস্তার পাশে বসবাসকারী মানুষজনকে সেখান থেকে সরে যেতে অনুরোধ করা হয়। কোথাও কোথাও বলপূর্বকও ব্যবস্থা নিতে হয় পুরসভার আধিকারিকদের।

প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন জায়গায় ফুটপাতবাসীদের সংখ্যা বাড়ছে। এতে পথচারীদের চলাফেরা যেমন ব্যাহত হচ্ছে, তেমনই বাড়ছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, ভবঘুরেদের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থাও করা হচ্ছে। তাদের যাতে কোনও সমস্যা না হয় সেই দিকটাও নজরে রয়েছে পুরসভার।

এর আগে বেআইনি হকার উচ্ছেদের জন্য অভিযান চালিয়েছিল কলকাতা পুরসভা। শহরের ফুটপাত, রাস্তার একটা বড় অংশ হকারদের কারণে অবরুদ্ধ। সেই প্রেক্ষিতে সাধারণ মানুষের যাতায়াতে বেশিরভাগ সময়ই সমস্যা হয়। সেই জন্যই ধর্মতলা নিউ মার্কেট থেকে শুরু করে উত্তর কলকাতার বিভিন্ন এলাকা, যাদবপুর, গড়িয়াহাটের মতো জায়গায় হকার উচ্ছেদ অভিযান করা হয়।  


```