Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'খেলা হবে!' বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য এই দুটি শব্দই যথেষ্ট' টুইটে কী লিখলেন মুখ্যমন্ত্রী

তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই জেলায় জেলায় ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখেই প্রচার প্রস্তুতি শুরু হয়েছে। নেতাদের বিশ্বাস, “এই স্লোগানের মধ্যেই লুকিয়ে আছে লড়াইয়ের বার্তা, যা ফের একবার বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেবে।”

'খেলা হবে!' বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য এই দুটি শব্দই যথেষ্ট' টুইটে কী লিখলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 July 2025 21:32

দ্য ওয়াল ব্যুরো: ফের ‘খেলা’র ডাক মুখ্যমন্ত্রীর। একসময় যা ছিল নির্বাচনী স্লোগান, এখন তা হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের একবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে সরাসরি নিশানা বিজেপিকে।

টুইটে তৃণমূলনেত্রীর মন্তব্য, বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য এই দু’টি শব্দই যথেষ্ট। খেলা হবে। জোরে বলুন, দেখুন ওরা কীভাবে অস্বস্তিতে পড়ে'।

অনেকের মতে, এই টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী ফের একবার বাংলার রাজনৈতিক ময়দানে লড়াইয়ের বার্তা দিলেন। সংশ্লিষ্ট মহলের মতে, ২০২১ সালের নির্বাচনে যেভাবে “খেলা হবে” স্লোগান তৃণমূলের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিল, এবারও সেই একই অস্ত্রে শান দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর এই টুইট ঘিরে দু’টি শব্দেই ফের সরগরম রাজ্য রাজনীতি। মমতার এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। নেতাদের একাংশের মতে, “এই টুইট শুধুমাত্র বিরোধীদের চাপে ফেলতেই নয়, কর্মীদের মনোবল বাড়াতেও মুখ্যমন্ত্রীর কৌশলী চাল।”

তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই জেলায় জেলায় ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখেই প্রচার প্রস্তুতি শুরু হয়েছে। নেতাদের বিশ্বাস, “এই স্লোগানের মধ্যেই লুকিয়ে আছে লড়াইয়ের বার্তা, যা ফের একবার বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেবে।”

তবে পাল্টা দিতে ছাড়েনি গেরুয়া শিবিরও। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর কটাক্ষ, “মানুষ খেলা নয়, উন্নয়ন দেখতে চায়। খেলার নামে দুর্নীতির যে ছবি মানুষ দেখেছে, এবার তারা তার জবাব দেবে ভোটে।”

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, মমতার এই টুইট নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়। বরং এ এক সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা।


```