Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিজেপির ‘বাঙালি নির্যাতন’ নিয়ে ঐক্যবদ্ধ 'ইন্ডিয়া', মমতার পাশে দাঁড়াল কংগ্রেস

কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডল থেকে এক এক্সবার্তায় বলা হয়েছে, বিজেপি সর্বনিম্ন স্তরে নেমে পড়েছে। বিজেপির সরকার সারা ভারত জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিশানা করেছে। 

বিজেপির ‘বাঙালি নির্যাতন’ নিয়ে ঐক্যবদ্ধ 'ইন্ডিয়া', মমতার পাশে দাঁড়াল কংগ্রেস

কংগ্রেসের বক্তব্য, এ ধরনের ঘটনা সরাসরি মৌলিক অধিকারের উপর আক্রমণ।

শেষ আপডেট: 23 July 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বাঙালিদের উপর অত্যাচার নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াল কংগ্রেস। গত ২১ জুলাই কলকাতার ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বিজেপির বাংলা বিরোধী মনোভাব নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলেন। বুধবার কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম মুখ মমতার সেই কথারই পুনরুক্তি করে।

কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডল থেকে এক এক্সবার্তায় বলা হয়েছে, বিজেপি সর্বনিম্ন স্তরে নেমে পড়েছে। বিজেপির সরকার সারা ভারত জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিশানা করেছে। বিশেষত মালদহ ও মুর্শিদাবাদের শ্রমিক, হকার, ব্যবসায়ীদের নির্দিষ্ট করেছে। বাঙালিদের বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে। হেনস্তা, গ্রেফতার এবং তাঁদের বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বলে নির্যাতন করা হচ্ছে।

দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের বক্তব্য, এ ধরনের ঘটনা সরাসরি মৌলিক অধিকারের উপর আক্রমণ। দেশের যে কোনও নাগরিকের যে কোনও স্থানে যাওয়া, থাকা-খাওয়া, কাজ করার অধিকার রয়েছে। সংবিধানের ১৯(১) ধারাতেই এই মৌলিক অধিকার সুনিশ্চিত করা হয়েছে।

 The BJP is stooping to its lowest!

Its governments across India are targeting Bengali migrant workers and hawker-traders—especially from Malda and Murshidabad. 

They are being beaten, harassed, arrested and persecuted to the extent of being branded as "illegal immigrants'' from…

কংগ্রেসের অভিযোগ, কিন্তু মোদী সরকার দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ও অসম্প্রীতি ছড়িয়ে দেওয়ার কোনও কসুর বাকি রাখছে না। বিভাজনের রাজনীতি করতে বিজেপি সরকার দেশে বিভেদ ছড়িয়ে ফায়দা লোটার কাজ করছে। ভারতের নাগরিকদের বিরুদ্ধে এ জাতীয় চাপিয়ে দেওয়া অবিচারের বিরুদ্ধে সংসদে আলোচনার দাবি তুলছে কংগ্রেস পার্টি। আমরা প্রতিটি ভারতীয়র সুবিচার, আত্মসম্মান এবং স্বাধীনতার এই লড়াইয়ে পাশে রয়েছি, বলে বার্তায় জানিয়েছে দেশের প্রাচীনতম দল।

প্রসঙ্গত, এর আগে রাজ্যের কংগ্রেস নেতা অধীর চৌধুরীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। অসম, মহারাষ্ট্র, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখার কথা জানিয়েছিলেন অধীর। সোমবার মমতার সভার আগের দিন রবিবারেই মোদীকে লেখা ওই চিঠিতে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের দুরবস্থার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন অধীর।


```