Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কসবা ধর্ষণকাণ্ড: তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে কলকাতার পুলিশ কমিশনার

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে এই নৃশংস ঘটনাটি ঘটে। 

কসবা ধর্ষণকাণ্ড: তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে কলকাতার পুলিশ কমিশনার

সিপি।

শেষ আপডেট: 27 June 2025 20:35

দ্য ওয়াল ব্যুরো: কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে (Kasba Law College Incident) ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের তদন্তে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Police Commissioner)।

 এর আগে ফরেন্সিক দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করে। সঙ্গে ছিলেন অতিরিক্ত সিপি সন্তোষ পাণ্ডে এবং ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা। প্রায় ৩০ মিনিট ধরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিপি। তবে এ ব্যাপারে মনোজ ভার্মার কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

কসবার এই কলেজের মধ্যেই এক পড়ুয়াকে তিনজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ (Woman Assault)। অভিযুক্তদের মধ্যে একজন তৃণমূল যুবনেতা (TMC) বলে জানা গেছে। অভিযোগকারিণী অবশ্য তাঁর অভিযোগপত্রে কারও সরাসরি নাম নেননি। নামের আদ্যক্ষর ব্যবহার করেছেন। 

ঘটনাস্থল পরিদর্শনে এসে অতিরিক্ত সিপি সন্তোষ পাণ্ডে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইউনিয়ন রুম, গার্ডরুম-সহ সব জায়গাই খতিয়ে দেখা হয়েছে। ফরেন্সিক দলও নমুনা সংগ্রহ করছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে এই নৃশংস ঘটনাটি ঘটে। তরুণী কসবা থানায় অভিযোগ দায়ের করেন, এবং পরে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে তাঁর শারীরিক পরীক্ষা হয়। সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার সন্ধ্যায় তালবাগান ক্রসিং থেকে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রাতে তৃতীয় অভিযুক্তকেও ধরে ফেলে পুলিশ। শুক্রবার আলিপুর আদালতে তিন অভিযুক্তকে হাজির করা হলে বিচারক তাঁদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, তদন্ত জোরদার করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।


```