গত ১ জুলাই মনোজিৎ-সহ তিন মূল অভিযুক্তকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। নিরাপত্তারক্ষী ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে ছিলেন। গত শুক্রবার রক্ষীর সেই মেয়াদ বাড়িয়ে ৮ তারিখ পর্যন্ত করা হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 July 2025 20:42
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজ গণধর্ষণকাণ্ডে (Kasba Law College Case) মনোজিৎ মিশ্র-সহ তিন অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ২২ জুলাই পর্যন্ত জেলেই রাত কাটবে মনোজিতদের।
গত ২৫ জুন কসবা ল কলেজের (Kasba Law College Case) এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওই কলেজেরই প্রাক্তনী মনোজিৎ মিশ্র (Manojit Mishra), দুই পডু়য়া জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের পরই পুলিশ তাঁদের গ্রেফতার করে। ওই ঘটনায় পরে কলেজের নিরাপত্তারক্ষী (Kasba College security guard) পিনাকী বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ধর্ষণে সাহায্য করার অভিযোগ রয়েছে।
গত ১ জুলাই মনোজিৎ-সহ তিন মূল অভিযুক্তকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। নিরাপত্তারক্ষী ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে ছিলেন। গত শুক্রবার রক্ষীর সেই মেয়াদ বাড়িয়ে ৮ তারিখ পর্যন্ত করা হয়।
মঙ্গলবার চারজনকেই আদালতে পেশ করা হয়। তাঁদের ২২ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
কসবাকাণ্ডের (Kasba Law College Case) তদন্তে ইতিমধ্যে গঠিত হয়েছে ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT)। নেতৃত্বে রয়েছেন দক্ষিণ শহরতলির অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপকুমার ঘোষাল। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তথ্য জোগাড়ের পাশাপাশি সেদিন ঠিক কী ঘটেছিল, তা জানতে সেদিন বিকেল ৪টের পর কলেজে ছিলেন এমন ১৭ পড়ুয়াকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তাঁদের জেরাও করা হয়েছে।
জানা যাচ্ছে, ঘটনার দিনের বিকেল ৪টের পর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। যার সঙ্গে নির্যাতিতার বয়ানের মিল রয়েছে।