Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

প্রথম দেখাতেই ঘনিষ্ঠতা! হাতিয়ে নেওয়া হয় এটিএম কার্ড, টাকা আদায়ের চক্রান্তে বাধা দিয়েই খুন আদর্শ?

ডেটিং অ্যাপে আদর্শর সঙ্গে পরিচয় হয় কমল সাহার। শুক্রবার ধ্রুবকে নিয়ে হোটেলে গেছিলেন তরুণী। ওই যুবক পেশায় একজন ডেলিভারি বয়। 

প্রথম দেখাতেই ঘনিষ্ঠতা! হাতিয়ে নেওয়া হয় এটিএম কার্ড, টাকা আদায়ের চক্রান্তে বাধা দিয়েই খুন আদর্শ?

গ্রাফিক্স- দ্য ওয়াল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 November 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো: খুনের চক্রান্ত করেই কসবার হোটেলে (Kasba Hotel Death Case) ঘর ভাড়া নিয়েছিলেন কমল সাহা এবং ধ্রুব মিত্র? দু'জনকে জেরা করে সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।  ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মৃতের মোবাইল ফোন, এটিএম কার্ড (ATM Card)। জানা গেছে, হোটেল থেকে বেরিয়ে আদর্শর এটিএম কার্ড দিয়েই ১১ হাজার টাকা তুলেছিলেন তাঁরা। পুলিশের প্রাথমিক অনুমান, টাকা হাতানোর পরিকল্পনাই শেষ পর্যন্ত হত্যায় পরিণত হয়েছে।

জয়েন্ট সিপি (ক্রাইম) রূপেশ কুমার লালবাজারে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, 'কসবার হোটেলের সেই ঘরে পুলিশের সন্দেহ হয়েছিল যে সেখানে মারামারি হয়েছে। আদর্শের নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল, শরীরে চোটের দাগ ছিল (Kasba Hotel Death Case)। ঘর ছিল এলোমেলো, বিছানার চাদর ছেঁড়া, ছড়িয়ে-ছিটিয়ে পোশাক, মাটিতে গড়াগড়ি খাচ্ছিল মদের বোতল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ডেটিং অ্যাপে (Dating App) আদর্শর সঙ্গে পরিচয় হয় কমল সাহার। শুক্রবার ধ্রুবকে নিয়ে হোটেলে গেছিলেন তরুণী। ওই যুবক পেশায় একজন ডেলিভারি বয়। রাত পর্যন্ত তিনজন মিলে পার্টি করার পর কোনও কারণে কথা কাটাকাটি হয়।

পুলিশ সূত্রে আরও খবর, খুনের পর আদর্শর কাছে থাকা নগদ টাকা ও এটিএম কার্ড নিয়ে পালিয়ে যায় দু'জন। এমনকি এটিএম-এর পিন বদলে ১১ হাজার টাকা তোলে। সেই টাকায় তারা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। পরে ধৃতরা আত্মসমর্পণ করলে তাঁদের দু'টি মোবাইল এবং আদর্শর দু'টি মোবাইল, মোট চারটি ফোন উদ্ধার করে পুলিশ।

যদিও পুলিশের প্রাথমিক ধারণা এটি ব্ল্যাকমেলিংয়ের ঘটনা, তবে প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা মনে করছেন, দীর্ঘ সময় ধরে জেরা করলে আরও তথ্য সামনে আসবে।

এখনও পর্যন্ত যা জানা গেছে তা হল - ধৃত মহিলার সঙ্গে ৩৩ বছরের আদর্শের পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপে (kasba murder dating app angle) এবং শুক্রবারই তাঁদের প্রথম দেখা।

সূত্রের খবর, সম্ভবত দেখা হওয়ার পর হোটেলে রাতে থাকার প্ল্যানিং হয়েছিল তাঁদের। কথাবার্তার সময় কোনও এক কথা কাটাকাটি থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

জেরায় কমলের দাবি, ধস্তাধস্তির মধ্যে আদর্শ মেঝেতে পড়ে যান। এরপর তিনি ও ধ্রুব মিলে তাঁর পা একটি তোয়ালে দিয়ে বেঁধে দ্রুত হোটেল ছেড়ে বেরিয়ে যান। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং দুই অভিযুক্তের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে।


```