Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kasba Hotel Case: ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন যুবক? কসবাকাণ্ডে ছেলের বন্ধুকে সন্দেহ নিহতর বাবার

হোটেলের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। জানা গেছে, পরিচয়পত্র এবং ফুটেজ মিলিয়ে ঘটনাটি খুঁটিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। 

Kasba Hotel Case: ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন যুবক? কসবাকাণ্ডে ছেলের বন্ধুকে সন্দেহ নিহতর বাবার

কসবার হোটেলে দেহ উদ্ধার!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 November 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: কসবার রাজডাঙা এলাকায় হোটেল (Kasba Hotel Deadbody recovered) থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তে এখনও অনেক প্রশ্নের উত্তর অধরা। শুক্রবার রাতে এক তরুণী-সহ দুই সঙ্গীকে নিয়ে হোটেলে চেকইন করেছিলেন আদর্শ লোসালকার। পরদিন দুপুরে সেখানেই ঘর থেকে তাঁর রক্তাক্ত, হাত-পা বাঁধা দেহ উদ্ধার হয়। পলাতক বাকি দু'জন। ত্রিকোণ প্রেমের জেরেই কি খুন হতে হয়েছে ৩৩ বছরের যুবককে (Kasba Death Case)? নিহত বাবার সন্দেহ সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।

পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের বাবা ছেলের সাঁইথিয়ার এক বন্ধুকে সন্দেহ করছেন। তাঁকে জেরা করবে পুলিশ। পাশাপাশি হোটেলের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  জানা গেছে, হোটেলের দুটি ঘর ভাড়া নিয়েছিলেন তাঁরা। গভীর রাতে আদর্শ বাকি দুই সঙ্গীর ঘরে গেছিলেন (Kasba Hotel Deadbody recovered) । তার কিছুক্ষণ পরই চেক-আউট করে বেরিয়ে যান দু'জন।

হোটেলের ঘরে মৃতদেহের পাশে কোনও মোবাইল পাওয়া যায়নি। এমনকি শুক্রবার রাতেই আদর্শর ফোন থেকে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। পলাতক তরুণী ও যুবকের খোঁজ চলছে। জানা গেছে, তরুণী কালীঘাট অঞ্চলের বাসিন্দা এবং যুবকের বাড়ি হুগলিতে। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, হোটেলের ঘরে মৃতদেহের পাশে কোনও মোবাইল পাওয়া যায়নি (Kasba Hotel Deadbody recovered) । এমনকি শুক্রবার রাতেই আদর্শর ফোন থেকে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। 



হোটেলের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। জানা গেছে, পরিচয়পত্র এবং ফুটেজ মিলিয়ে ঘটনাটি খুঁটিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মৃতের মাথায় গভীর আঘাত রয়েছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পরিবারের দাবি, মৃত্যুর আগের রাতেই বাবার সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল তাঁর। আদর্শর বাবা বিমলকুমার লোসালকার জানিয়েছেন, "শুক্রবার রাতে ফোন করে বলেছিল, বাইকে করে নিউ আলিপুরের দিকে যাচ্ছি।" এরপর আর কোনও খবর পাওয়া যায়নি।

আদর্শর বাড়ি বীরভূমের দুবরাজপুর পুরসভার বাজারপাড়া এলাকায়। ছোটবেলা সেখানেই কাটে। স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন তিনি। প্রায় চার-পাঁচ বছর আগে শহরের একটি বিখ্যাত সংস্থায় চাকরি পান। তখনই বাঙ্গুর অ্যাভিনিউ এলাকায় একটি ঘর ভাড়া নেন এবং সেখান থেকেই প্রতিদিন সল্টলেকের অফিসে যাতায়াত করতেন। শুক্রবার কেন কসবার হোটেলে গেছিলেন যুবক, তাঁর সঙ্গে কারা ছিল- এই এই সব প্রশ্নের উত্তর খুঁজলেই মৃত্যু রহস্যের জট খুলবে বলেই মনে করছে পুলিশ।  

কয়েক সপ্তাহ আগেই পার্ক স্ট্রিটে একটি হোটেলের বক্স খাট থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। তারপরই কসবা- একের পর এই ধরনের ঘটনায় শহরের হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা জানিয়েছেন, তদন্ত চলছে। হোটেলের নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখা হবে। হোটেল মালিকদের সতর্ক করতে গাইডলাইন দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


```