মৃত্যু কী কারণে হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। ডগ স্কোয়াড থেকে শুরু করে ফরেন্সিক টিম, সকলেই এসেছে।

এই হোটেল থেকেই উদ্ধার হয়েছে দেহ
শেষ আপডেট: 22 November 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: ফের শহরের (Kolkata) এক হোটেল (Hotel) থেকে এক যুবকের দেহ উদ্ধার (Body Found) হয়েছে। কসবা রাজডাঙা এলাকার ওই হোটেলের একটি ঘর থেকে ওই মৃতদেহ (Dead Body) উদ্ধার হয়েছে। তবে মৃত্যু কী কারণে হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়।
এই মুহূর্তে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ডগ স্কোয়াড (Dog Squad) থেকে শুরু করে ফরেন্সিক টিম (Forensic Team), লালাবাজারের হোমিসাইড শাখা (Lalbazar Homicide Unit)।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে একসঙ্গে তিনজন হোটেলটিতে উঠেছিলেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা। তবে শুক্রবার রাতেই মহিলা এবং একজন পুরুষ চেক-আউট করে বেরিয়ে যান। তারপর সকাল থেকে কেউ কিছু টের না পেলেও শনিবার দুপুরে হোটেলের ওই ঘর থেকে উদ্ধার হয় একটি মৃতদেহ।
জানা গেছে, মৃত যুবকের নাম আদর্শ লোসাল্কা, তার বয়স ৩৩। তিনি বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত যুবক একজন ব্যবসায়ী (Businessman)। তাঁর পরিচয় জানতে তদন্ত করছে পুলিশ। একটা আধার কার্ড (Aadhaar Card) পাওয়া গেছে, সেটা মৃতের কিনা দেখা হচ্ছে।
এদিকে, যারা চেক-আউট করে বেরিয়ে গেছিলেন তাদের ছবি হোটেলের সিসিটিভি-তে স্পষ্টত ধরা পড়েছে। তাদের সন্ধান পেলেই ঘটনার রহস্য ভেদ করা যাবে বলেই অনুমান পুলিশের।
বেশ কয়েক মাস আগে এই কসবাতেই দেখা গেছিল ট্যাংরা-কাণ্ডের ছায়া। ফ্ল্যাট থেকে উদ্ধার হয় একই পরিবারের তিনজনের দেহ। তাদের দেহে বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না। গলায় কালশিটে এবং মা ও ছেলের হাতের শিরা কাটা ছিল৷