Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

গতকাল রাতে শেষ ফোন, ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যুর খবর! কোনও আশঙ্কার আঁচ পেয়েছিলেন আদর্শর বাবা?

আদর্শর বাড়ি বীরভূমের দুবরাজপুর পুরসভার বাজারপাড়া এলাকায়। ছোটবেলা সেখানেই কাটে। স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন তিনি।

গতকাল রাতে শেষ ফোন, ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যুর খবর! কোনও আশঙ্কার আঁচ পেয়েছিলেন আদর্শর বাবা?

কসবার হোটেলে দেহ উদ্ধার!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 November 2025 00:07

দ্য ওয়াল ব্যুরো: কসবার রাজডাঙা এলাকায় একটি হোটেলে শনিবার দুপুরে এক যুবকের দেহ উদ্ধার হয় (Kasba Deadbody recovered)। মৃতের নাম আদর্শ লোসালকার। কলকাতার এক নামী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তদন্ত শুরু হয়েছে, ছেলের মৃত্যুর খবর ইতিমধ্যেই পৌঁছেছে বীরভূমে, শোকে ভেঙে পড়েছে যুবকের পরিবার। স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে।

আদর্শর বাড়ি বীরভূমের দুবরাজপুর পুরসভার বাজারপাড়া এলাকায়। ছোটবেলা সেখানেই কাটে। স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন তিনি। প্রায় চার-পাঁচ বছর আগে শহরের একটি বিখ্যাত সংস্থায় চাকরি পান। তখনই বাঙ্গুর অ্যাভিনিউ এলাকায় একটি ঘর ভাড়া নেন এবং সেখান থেকেই প্রতিদিন সল্টলেকের অফিসে যাতায়াত করতেন।

পরিবারের দাবি, মৃত্যুর আগের রাতেই বাবার সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল তাঁর। আদর্শর বাবা বিমলকুমার লোসালকার জানিয়েছেন, "গতকাল রাতে ফোন করে বলেছিল, বাইকে করে নিউ আলিপুরের দিকে যাচ্ছি।" এরপর আর কোনও খবর পাওয়া যায়নি। শনিবার বিকেলে পুলিশ ফোন করে জানায়, কসবার একটি হোটেলের ঘরে আদর্শের বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আদর্শর সঙ্গে আরও দু'জন ওই হোটেলে চেক-ইন করেছিলেন, তাঁদের একজন ছিলেন মহিলা। তিন জনই পরিচয়পত্র দেখিয়ে অনলাইনে বুকিং করেছিলেন বলে জানা গেছে। এরপর গভীর রাতে ওই দুই সঙ্গী হোটেল ছেড়ে চলে যান (Kasba Deadbody recovered)। ঠিক কী কারণে তাঁরা চলে গেলেন এবং আদর্শের সঙ্গে তাঁদের সম্পর্ক কী- তা এখনও পরিষ্কার নয়।  

হোটেলের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। জানা গেছে, পরিচয়পত্র এবং ফুটেজ মিলিয়ে ঘটনাটি খুঁটিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মৃতের মাথায় গভীর আঘাত রয়েছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

আদর্শর পরিবার কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। তবে কাদের সঙ্গে ওই যুবক হোটেলে গিয়েছিলেন, ঘর ভাড়া নেওয়ার উদ্দেশ্য কী ছিল, কেনই বা দু'জন মাঝরাতে হোটেল ছেড়ে বেরিয়ে গেছিলেন- এই সব প্রশ্নের উত্তর খুঁজলেই মৃত্যু রহস্যের জট খুলবে বলেই মনে করছে পুলিশ। 


```