Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'উৎসব নয় প্রতিবাদে,' দেবীপক্ষ শুরুর আগে রবিবাসরীয় সন্ধ্যায় মশাল হাতে ডাক্তাররা

সাগর দত্ত হাসপাতাল থেকেও সন্ধ্যায় মিছিলের ডাক দিয়েছিলেন হাসপাতালের চিকিৎসকরা। মিছিল শেষ করবেন ডানলপ মোড়ে।

'উৎসব নয় প্রতিবাদে,' দেবীপক্ষ শুরুর আগে রবিবাসরীয় সন্ধ্যায় মশাল হাতে ডাক্তাররা

জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল

শেষ আপডেট: 29 September 2024 19:40

দ্য ওয়াল ব্যুরো: পিতৃপক্ষ শেষ হচ্ছে। ক’দিন পরই দেবীপক্ষের শুরু। তার আগেই ফের রবিবার প্রতিবাদের উৎসবে সামিল হলেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর ঘটনার বিচার চেয়ে এর আগে পথে নেমেছিল কলকাতা। হাতে হাতে ছিল মশাল। 

রবিবারের সন্ধ্যায় ফের নিজেদের নিজেদের মেডিক্যাল কলেজে থেকে একটি করে মশাল মিছিল বের করলেন জুনিয়র ডাক্তাররা। পোস্টারে লেখা হয়েছে ‘পাড়ায় থাকছি একসাথে, উৎসব নয় প্রতিবাদে’। 

জুনিয়র চিকিৎসকদের তরফে এদিন অনিকেত মাহাতো বললেন, ‘বারবার নিরাপত্তার কথা মনে করিয়ে দিয়ে পথে নামছি। বিচার চাইছি। এরই মধ্যে সাগর দত্ত হাসপাতালের একটা ঘটনা ঘটে গেল। আমরা বলছি, অতি দ্রুত রাজ্য সরকার এর ব্যবস্থা করুক। না হলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে। ৩০ তারিখের পর কর্মবিরতিতে যাব।’

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলা উঠতে চলেছে। সে প্রসঙ্গে অনিকেত জানান, ‘এখনও আমরা শীর্ষ আদালতের ওপর ভরসা রাখছি। আস্থা রাখতে চাইছি। আমরা মনে করি কারা দোষী, সেই জায়গাটা যদি উঠে না আসে তাহলে আর আমাদের আস্থার জায়গা ধরে রাখতে পারব না।’

অন্যদিকে, সাগর দত্ত হাসপাতাল থেকেও সন্ধ্যায় মিছিলের ডাক দিয়েছিলেন হাসপাতালের চিকিৎসকরা। মিছিল শেষ করবেন ডানলপ মোড়ে। আবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররাও পার্ক সার্কাস সেভেন পয়েন্ট পর্যন্ত মিছিল করবেন বলে জানান।


```