Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সন্দীপ-অভিজিতের জামিন, প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসবেন ডাক্তাররা

সন্দীপ-অভিজিতের জামিন, প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসবেন ডাক্তাররা

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস

শেষ আপডেট: 15 December 2024 18:19

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। ডিসেম্বরের ১৭ থেকে ২৬ তারিখ ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসবেন ডাক্তাররা। 

৯০ দিন পেরোলেও আরজি কর কাণ্ডে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় শুক্রবারই জামিন পেয়েছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এরই প্রতিবাদে চলতি মাসে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তাররা।

রবিবার নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে সংগঠনের তরফে বলা হয়েছে, ইতিমধ্যেই মঞ্চ বাঁধার অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে ই-মেল পাঠিয়েছে তারা। যদি কলকাতা পুলিশ অনুমতি না দেয় তাহলে ডাক্তাররা আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

ডাক্তারদের কথায়, 'সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে, তার পরেও এঁদের ছেড়ে দেওয়া হল। তার বিরোধিতায় এবং রাজ্য যে এঁদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমোদন দিচ্ছে না, তার প্রতিবাদে আমরা ধর্নায় বসছি। এছাড়াও পুলিশের যে রাষ্ট্রীয় নিপীড়ন, তারও প্রতিবাদে আমাদের এই সিদ্ধান্ত।'

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বর তাঁকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার দেখায় সিবিআই।

পাশাপাশি সন্দীপের সঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও। কিন্তু, সিবিআই ৯০ দিনেও চার্জশিট না দিতে পারায় জামিন পান দু'জনই। 


```