Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: মহামিছিলের আগেই ধর্মতলা থেকে গ্রেফতার চাকরিহারা চিন্ময় মণ্ডল

অর্ধনগ্ন মহামিছিল কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ধর্মতলা (Dharmatala) থেকে গ্রেফতার (Arrest) করা হল চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলকে (Chinmoy Mondal)। পুলিশ প্রিজন ভ্যানে তুলতেই চিৎকার করে চিন্ময় বলতে থাকেন, "যোগ্যদের ধরুন আর চোরেদের পুষে রাখুন"। হকের চাকরি ফেরত চেয়ে পাকড়াও বেশ কয়েকজন আন্দোলনকারী।

SSC: মহামিছিলের আগেই ধর্মতলা থেকে গ্রেফতার চাকরিহারা চিন্ময় মণ্ডল

গ্রেফতার চিন্ময় মণ্ডল

শেষ আপডেট: 30 May 2025 14:23

দ্য ওয়াল ব্যুরো: অর্ধনগ্ন মহামিছিল কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ধর্মতলা (Dharmatala) থেকে গ্রেফতার (Arrest) করা হল চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলকে (Chinmoy Mondal)। পুলিশ প্রিজন ভ্যানে তুলতেই চিৎকার করে চিন্ময় বলতে থাকেন, "যোগ্যদের ধরুন আর চোরেদের পুষে রাখুন"। হকের চাকরি ফেরত চেয়ে পাকড়াও বেশ কয়েকজন আন্দোলনকারী।

যোগ্য চাকরিহারাদের (SSC Job Deprived) অর্ধনগ্ন মহামিছিল (SSC Rally) আটকাতে অতি সক্রিয় পুলিশ। শুক্রবার সকাল থেকেই শিয়ালদহ চত্বরে শিক্ষক-শিক্ষিকারা জমায়েত শুরু করলে ধরপাকড় শুরু করে পুলিশ (Police)। মাইকিং করে বলা হয়, অনুমতি নেই, জমায়েত যেন না করা হয়। শুধু তাই নয় নিত্যযাত্রীদের মধ্যে যাতে কোনও চাকরিহারারা মিশে না থাকেন, সেটাও নিশ্চিত করতে এক নিত্যযাত্রীকেও আটক করা হয়েছে। শিয়ালদহের (Sealdah) পাশাপাশি ধর্মতলা চত্বরেও চাকরিহারাদের খুঁজে বেড়াচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র। মেট্রো স্টেশনও (Metro Station) বাদ নেই তল্লাশি থেকে।

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, আইন ভাঙা হচ্ছে বলেই গ্রেফতার করা হচ্ছে আন্দোলনকারীদের। পাল্টা আন্দোলনকারীদের বক্তব্য, শান্তিপূর্ণ মিছিল করার কথা ছিল। যার জন্য জমায়েত করা হয়েছিল। সেখানে অতি সক্রিয়তা দেখিয়েছে পুলিশ। শুধু জমায়েত থেকেই নয়, ট্রাম, বাস, মেট্রো স্টেশন থেকে গ্রেফতার করা হচ্ছে আন্দোলনকারীদের।

বস্তুত, রাজ্য সরকারের (WB Government) দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশন (SSC), পর্ষদের দুর্নীতি রাজ্যের শিক্ষাব্যবস্থা তথা 'যোগ্য' শিক্ষকদের নগ্ন করে দিয়েছে। আর তারই প্রতিবাদে শুক্রবার শিয়ালদহ থেকে নবান্ন 'অর্ধনগ্ন মিছিল' করার ডাক দিয়েছিলেন চাকরিহারারা (SSC Job Deprived Teachers)। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তরফে চিন্ময় মণ্ডল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তাঁদের এই সিদ্ধান্তের কথা জানান।


```