Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাঁশদ্রোণী কাণ্ডে গ্রেফতার ঘাতক গাড়ির মালিক-চালক, কড়া পদক্ষেপের আশ্বাস ডিসি কলিতার

বিদিশা জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত চালক ও ঘাতক গাড়ির মালিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা রুজু হয়েছে।

বাঁশদ্রোণী কাণ্ডে গ্রেফতার ঘাতক গাড়ির মালিক-চালক, কড়া পদক্ষেপের আশ্বাস ডিসি কলিতার

ঘাতক গাড়ি ও ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 November 2024 02:25

দ্য ওয়াল ব্যুরো: বাঁশদ্রোণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় নয়া মোড়। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ঘাতক মাটি কাটার গাড়ির (জেসিবি) মালিক ও অভিযুক্ত চালককে তল্লাশি চালিয়ে আটক করা হয়েছিল। দিনভর জেরার পর বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত চালক শম্ভু রাম ও গাড়ির মালিক বিশ্বকর্মা শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কলকাতা পুলিশের দক্ষিণ শহরতলির ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত। 

বিদিশা এদিন জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত চালক ও ঘাতক গাড়ির মালিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা রুজু হয়েছে। তিনি জানান, ঘাতক গাড়ির চাললকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন মালিক। 

ঘটনার কথা পুলিশ জানতে পেরেই বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে দমদম এবং চিৎপুর সীমানা থেকে দুজনকে আটক করা হয়। পরে দিনভর দু’জনকে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশ। 

মহালয়ার ভোরে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় নবম শ্রেণির এক ছাত্রের। এলাকায় রাস্তা সারাইয়ের জন্য আনা মাটি কাটার যন্ত্রের গাড়ি (জেসিবি) একটি গাছের সঙ্গে পিষে দেয় তাকে। ঘটনার পর থেকেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। 

জেসিবির অভিযুক্ত চালক ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। প্রশ্ন উঠেছিল গাড়ির মালিকের ভূমিকা নিয়েও। এরপর বৃহস্পতিবার দুজনকেই গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।


```