Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর, দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য

নতুন দায়িত্ব গ্রহণ করে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjeev Bhattacharya) জানিয়েছেন, তাঁর প্রথম লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পঠনপাঠনের মান উন্নয়ন করা। 

প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর, দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য

যাদবপুরের নতুন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 November 2025 14:22

দ্য ওয়াল ব্যুরো: প্রায় আড়াই বছর পর অবশেষে স্থায়ী উপাচার্য (Vice Chancellor) পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya)। ২০২৩ সালের মে মাসে অবসর নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শেষ স্থায়ী উপাচার্য সুরঞ্জন দাস (Suranjan Das)। তারপর থেকেই টালমাটাল অবস্থার মধ্য দিয়ে চলছিল এই খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান। প্রশাসনিক অনিশ্চয়তা, নিরাপত্তা ইস্যু এবং শিক্ষক নিয়োগে জটিলতা— সব মিলিয়ে বিগত কয়েক মাস ধরে নানা বিতর্কের কেন্দ্রে ছিল যাদবপুর।

নতুন দায়িত্ব গ্রহণ করে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjeev Bhattacharya) জানিয়েছেন, তাঁর প্রথম লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পঠনপাঠনের মান উন্নয়ন করা। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া (Teacher Recruitment) দ্রুত শুরু করা দরকার। সরকারের সঙ্গে আলোচনা করে ডিসেম্বরে সমাবর্তন আয়োজনেরও চেষ্টা করছি।”

এছাড়াও, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা (JU Security) বাড়ানো নিয়েও তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাসে অতিরিক্ত ৭০টি সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য তহবিল মঞ্জুর করেছে। চিরঞ্জীব ভট্টাচার্য জানান, শুধু ক্যামেরা নয়, নিরাপত্তারক্ষীর সংখ্যা বৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

নতুন উপাচার্যের কথায়, “যাদবপুর শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি বাংলার গর্ব। এখানে শিক্ষার পরিবেশ যেন আরও নিরাপদ ও গুণগতমানসম্পন্ন হয়, সেটাই আমাদের লক্ষ্য।”

তাঁর এই বক্তব্যে নতুন করে আশাবাদী শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীদের একাংশ। বহুদিন পর স্থায়ী উপাচার্য পেয়ে তাঁরা আশা করছেন, যাদবপুর আবারও তার আগের সুনাম ও স্থিতিশীলতা ফিরে পাবে।

গত মাসেই যাদবপুর-সহ রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দীর্ঘ টালবাহানার পর রাজ্যের প্রস্তাবিত ছ’টি নামের সিলমোহর দিয়েছিলেনন আচার্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)।

এই ছ’জনের সঙ্গে রাজভবনে বৈঠকও করেন রাজ্যপাল। তার পরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) স্থায়ী উপাচার্য হিসাবে নাম ঘোষণা করা হয় আশুতোষ ঘোষের (Asutosh Ghosh)। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য চিরঞ্জীব ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য উদয় বন্দ্যোপাধ্যায়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য আশিস ভট্টাচার্য, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের জন্য চন্দ্রদীপা ঘোষ, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের (Biswa Bangla University) জন্য আবু তালেব খানের নামও ঘোষণা করেন তিনি।


```