Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আরজিকরে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনার প্রভাব অন্যান্য মেডিক্যালেও, কর্মবিরতিতে পড়ুয়ারা

আরজিকরে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনার প্রভাব পড়ল অন্যান্য মেডিক্যালেও।

আরজিকরে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনার প্রভাব অন্যান্য মেডিক্যালেও, কর্মবিরতিতে পড়ুয়ারা

কর্মবিরতিতে পড়ুয়ারা।

শেষ আপডেট: 10 August 2024 11:31

দ্য ওয়াল ব্যুরো: আরজিকরে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনার প্রভাব পড়ল অন্যান্য মেডিক্যালেও। কলকাতা মেডিক্যাল, ন্যাশানাল মেডিক্যাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, শিশুমঙ্গল-সহ রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসদের একাংশ। 

আন্দোলনকারীদের বক্তব্য, ছাত্রী খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বাভাবিকভাবে আন্দোলনের প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায়।

নাম কা ওয়াস্তে জরুরি বিভাগ খোলা থাকলেও কর্মবিরতির জেরে সেখানে জুনিয়র চিকিৎসকদের কেউই কাজে যোগ দেননি। বিভিন্ন মেডিক্যাল কলেজে এদিন সকাল থেকেই 'উই ওয়ান্ট জাস্টিস' প্ল্যাকার্ড নিয়ে মিছিলও শুরু করেছেন পড়ুয়ারা।

মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া মেডিক্যাল কলেজেও কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। আরজিকরে ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে শনিবার সকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের এই বিক্ষোভ। ফলে চরম সমস্যার মধ্যে রোগী ও তাঁদের পরিজনেরা। 

তবে পুরুলিয়া, হাওড়া ও আরামবাগ মেডিক্যালে এখনও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানা যাচ্ছে। তবে বেলা গড়ালে পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 

ইতিমধ্যে আরজিকরে পৌঁছেছেন ডিসি নর্থ অভিষেক গুপ্তর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের সঙ্গে কথা্ বলে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা।

প্রসঙ্গত, স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রী বৃহস্পতিবারও রাত ২টো পর্যন্ত হাসপাতালের ওয়ার্ডে ডিউটি করেন। পরে কর্মরত আরও দুই জুনিয়র ডাক্তারের সঙ্গে খাওয়াদাওয়া সেরে পড়াশোনার জন্য সেমিনার হলে চলে যান ওই তরুণী। শুক্রবার সকালে সেমিনার হল থেকেই দেহ উদ্ধার হয় তাঁর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌনাঙ্গ-সহ দেহের অন্তত ১০টি জায়গায় আঘাত রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনায় খুন ও ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে একজনকে। 

তবে আন্দোলনকা্রী ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকেদর সাফ কথা, "আমরা রাত জেগে রোগীদের জীবন রক্ষা করব, অথচ আমাদের নিজেদের জীবনের কোনও সুরক্ষা থাকবে না? আগে তা নিশ্চিত করতে হবে। তবেই বিক্ষোভ প্রত্যাহার।"


```