Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'এরকম চললে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করে দিতে হবে', পুলিশি জুলুম নিয়ে সজল

পুলিশের তরফে জানানো হয়েছে, গত বছর ভিড় সামলাতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। 

'এরকম চললে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করে দিতে হবে', পুলিশি জুলুম নিয়ে সজল

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 July 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর  (Durga Pujo) থিম হিসেবে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) ঘোষণার পরেই শুরু বিতর্ক। শহরের অন্যতম বড় ও ঐতিহ্যবাহী পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে (Santosh Mitra Square Puja) পুলিশের পরপর তিনবার নোটিস ঘিরে ক্ষোভ প্রকাশ করলেন পুজো কমিটির মুখ্য উদ্যোক্তা ও বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। তাঁর অভিযোগ, “এই থিম ঘোষণার পরেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের পুজোকে নিশানা করা হচ্ছে। এমন চলতে থাকলে এবারে আমরা পুজো বন্ধ করে দিতে বাধ্য হব।”

সজলবাবুর দাবি, “লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ভারতীয় সেনার উদ্দেশ্যে শ্রদ্ধার বার্তা দিতে চেয়েছি আমরা। সেই থিমেই সাজছে আমাদের মণ্ডপ। অথচ, থিম ঘোষণার পর থেকেই পুলিশের (Kolkata Police) তরফে একের পর এক বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন? শুধু আমাদের পুজোতেই কি ভিড় হয়? শুধু কি আমাদের পুজোতেই ক্রাউড ম্যানেজমেন্টের সমস্যা হয়?”

মুচিপাড়া থানার তরফে পাঠানো নোটিসে লাইট ও সাউন্ড শো বন্ধ রাখার নির্দেশ রয়েছে বলেই জানিয়েছেন তিনি। তৃতীয়বারের জন্য এমন নোটিস পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সজল। তাঁর সোজাসাপটা অভিযোগ, “অপারেশন সিঁদুর নামটা শুনেই যাঁদের ‘সিঁদুরে অ্যালার্জি’, তাঁরাই এখন নির্দেশ পাঠাচ্ছেন। এই রাজনীতির মধ্যে আমাদের পুজোকে জড়িয়ে দেওয়া হচ্ছে।”

তবে লালবাজার সূত্রে একেবারেই উলটো দাবি। পুলিশের তরফে জানানো হয়েছে, গত বছর ভিড় সামলাতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগে থেকেই নোটিস পাঠিয়ে সতর্ক করা হচ্ছে। ‘অপারেশন সিঁদুর’ থিমের জন্য আলাদা করে কোনও নোটিস নয়, এটি নিছকই ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে।

লালবাজারের আরও দাবি, ১৪ জুন প্রথমবার পুজো কমিটিকে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তার কোনও জবাব না আসায় ফের নোটিস পাঠানো হয়েছে।”

সব মিলিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই ‘অপারেশন সিঁদুর’ ঘিরে শহর কলকাতায় শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর।  শেষ পর্যন্ত ঠাকুর দেখা নাকি রাজনীতি, এবারের পুজোয় কোনটা মুখ্য হয়ে দাঁড়ায় তা নিয়ে কৌতূহলও রয়েছে জনমানসে।


```