Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

যৌথ মঞ্চের নবান্ন অভিযানের আগে নিরাপত্তার ঘেরাটোপে হাওড়া, জলকামান ও ড্রোনে নজরদারি পুলিশের

কার্যত যুদ্ধকালীন প্রস্তুতি, কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) তরফে জানানো হয়েছে, কোনও অবস্থাতেই আইনশৃঙ্খলা বিঘ্ন হতে দেওয়া হবে না। 

যৌথ মঞ্চের নবান্ন অভিযানের আগে নিরাপত্তার ঘেরাটোপে হাওড়া, জলকামান ও ড্রোনে নজরদারি পুলিশের

নবান্ন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 July 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: আজ, সোমবার ২৮ জুলাই নির্ধারিত নবান্ন অভিযানের (Nabanna Abhijan) আগে হাওড়ার চেহারাই পাল্টে গিয়েছে। কার্যত যুদ্ধকালীন প্রস্তুতি, কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) তরফে জানানো হয়েছে, কোনও অবস্থাতেই আইনশৃঙ্খলা বিঘ্ন হতে দেওয়া হবে না। তাই শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা, বিশেষত নবান্নমুখী রুটে তৈরি হয়েছে ব্যারিকেড। প্রস্তুত জলকামান, রোবোকপ, কুইক রেসপন্স টিম, র‍্যাফ থেকে ড্রোন পর্যন্ত।

১২ জুলাই ‘সংগ্রামী যৌথ মঞ্চ’, ‘পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী মঞ্চ’, ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশকে লিখিতভাবে নবান্ন অভিযানের অনুমতি চাওয়া হয়েছিল। তবে পুলিশের তরফে তা খারিজ করে দেওয়া হয়।

রবিবার সন্ধ্যার মধ্যেই শহরের চারপাশ ঘিরে ব্যারিকেড বসানো হয়। হাওড়া স্টেশন, রামকৃষ্ণ ঘাট, জিটি রোড, কাজীপাড়া মোড়, নবান্ন চত্বর, সাঁতরাগাছি-সহ একাধিক এলাকাকে নজরদারির আওতায় আনা হয়েছে। সোমবার সকাল থেকে প্রায় ১,৫০০ পুলিশ মোতায়েন করা হবে, সঙ্গে থাকবে র‍্যাফ, মহিলা বাহিনী, কুকুর স্কোয়াড ও ড্রোন।

সংগ্রামী যৌথ মঞ্চের সম্ভাব্য রুটম্যাপ অনুযায়ী, হাওড়া স্টেশন থেকে মিছিল রেলওয়ে রোড, রামকৃষ্ণ ঘাট, ফোরশোর রোড, কাজীপাড়া মোড় হয়ে নবান্নের দিকে এগোবে। তবে প্রশাসনের পরিকল্পনা, ফোরশোর রোডের কাছেই মিছিল আটকে দেওয়া হবে। অনুমতি ছাড়াই মিছিল বার হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেই পুলিশের হুঁশিয়ারি। প্রয়োজন হলে গ্রেফতারিও হতে পারে।

এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার মঙ্গলাহাটে যাতে ব্যবসার ক্ষতি না হয়, সে বিষয়ে পুলিশের তরফে আদালতের নির্দেশ মেনে সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবুও বহু দোকানদারই দিনটিকে ‘বন্ধ’ হিসেবেই ধরছেন। অন্যদিকে, অফিসযাত্রী, পরীক্ষার্থী, রোগী পরিবহণ নিয়ে উদ্বেগ বাড়ছে নাগরিকদের মধ্যে।

পুলিশি নিষেধাজ্ঞা ও কড়া অবস্থান সত্ত্বেও সংগঠনের তরফে জানানো হয়েছে, তাদের কর্মীরা প্রস্তুত। অনেকেই ইতিমধ্যেই কলকাতা-হাওড়া সংলগ্ন এলাকায় পৌঁছে গিয়েছেন। রবিবার রাতেই শহরে প্রবেশের পরিকল্পনা রয়েছে বহু আন্দোলনকারীর।

সব মিলিয়ে, সোমবার হাওড়া শহরে চোখ রাঙাচ্ছে সংঘাতের সম্ভাবনা। পুলিশ ও আন্দোলনকারী— উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়।


```