Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'কমল মেঘেদের ওজন...', কলকাতার কোথায় কত বৃষ্টি হল?

রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং দু’টি অক্ষরেখা। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে। 

'কমল মেঘেদের ওজন...', কলকাতার কোথায় কত বৃষ্টি হল?

জল থইথই কলকাতা

শেষ আপডেট: 8 July 2025 10:45

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই কমবেশি সমস্যার মধ্যে পড়েছেন শহরবাসী (Kolkata Rain)। বিভিন্ন গলিপথও জলমগ্ন হয়ে পড়েছে। রাত-ভোর টানা বৃষ্টিতে শহরে নৌকো ভাসছে না ঠিকই, তবুও মঙ্গলবারের সকালটা খানিকটা আদরের। মেঘের ওজন কমে কথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত।

নিম্নচাপের অবিরাম ধারাপাতে সকাল ৬টা পর্যন্ত দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে সবথেকে বেশি ১৩৩ মিলিমিটার বৃষ্টি (Rain) হয়েছে। গড়িয়ার কামডাহরিতে ৫৩ মিলিমিটার, মোমিনপুর ৩৮, বালিগঞ্জে ৩৫, ধাপায় ৩৪, ঠনঠনিয়া, মানিকতলা, তপসিয়ায় ৩১, কালীঘাটে ২৮, বেহালায় ২৭ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির কারণে গঙ্গার জলস্তর বাড়বে। বেলা ১১টা ৫৫ মিনিটে গঙ্গার জলস্তর হবে সাড়ে ১৬ ফুট অর্থাৎ ৫.০৩ মিটার। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গঙ্গার ধারের লকগেটগুলি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।  

রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং দু’টি অক্ষরেখা। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে। কলকাতাতে সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি চলছে। এর ফলে শিয়ালদহ মেইন শাখাতেও কিছু জায়গায় লাইনে জল জমতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকেই কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলাচল করছে।

সোমবারও কলকাতা এবং শহরতলিতে প্রায় সারা দিন ধরেই বৃষ্টি হয়েছে। তার পরে রাতভর বৃষ্টিতে মঙ্গলবারও জলযন্ত্রণা বৃদ্ধি পেয়েছে শহরবাসীর। বিশেষ করে অফিসযাত্রীদের।  


```