Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

শহরে মেঘ-বৃষ্টির খেলা, কলকাতায় কতক্ষণ চলবে ধারাপাত?

কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমানের দুই পার, হাওড়া ও হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শহরে মেঘ-বৃষ্টির খেলা, কলকাতায় কতক্ষণ চলবে ধারাপাত?

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 8 July 2025 09:12

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের কলকাতা যেন এক চুপকবিতা (Weather Update)। ভোররাত থেকেই আকাশে মেঘের গর্জন, যেন ঘুম ভাঙাতেই নয়, ছায়া ফেলে দিচ্ছে সারাদিনের মেজাজে। তার মধ্যেই নেমেছে একটানা ঝমঝমিয়ে বৃষ্টি (Kolkata Rain)।

আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতর আগেই জানিয়ে দিয়েছিল দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপ। সেই মতোই সোমবার ভোররাত থেকে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি।

কোথায় কেমন বৃষ্টি?
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম— এই জেলাগুলিতে রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমানের দুই পার, হাওড়া ও হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গও বাদ যাচ্ছে না। সেখানে এখনও বৃষ্টির দাপট তেমন না থাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত মিলেছে। সামগ্রিকভাবে বলা হচ্ছে, রবিবার পর্যন্ত গোটা বাংলাই থাকবে মেঘে ঢাকা, বৃষ্টিতে ভেজা। কলকাতার একাধিক জায়গায় আজ হাঁটু জল। চেনা রাস্তায় চলা দুরূহ। অফিসপাড়ার লোকে পা ডুবিয়ে এগোচ্ছে।

রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং দু’টি অক্ষরেখা। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে। এ ছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার জেরে উত্তাল থাকতে পারে সমুদ্র।

সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলায়। মৎস্যজীবীদের ৭ তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সাবধান করা হয়েছে।


```