আমদাবাদ বিমানবন্দরের কাছে বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান। বিমানে থাকা ২৪১ জন মৃত্যু হয়েছে।

ফিরহাদ হাকিম
শেষ আপডেট: 20 June 2025 20:25
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর থেকেই আলোচনা শুরু হয়েছিল কলকাতা বিমানবন্দর (Kolkata Air Port) সংলগ্ন এলাকার উঁচু বাড়িগুলি নিয়ে। সে ব্যাপারেই এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় উঁচু বহুতলের অনুমতি এখনই দেওয়া হবে না, জানিয়ে দিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আমদাবাদ বিমানবন্দরের কাছে বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান। বিমানে থাকা ২৪১ জন মৃত্যু হয়েছে। যেখানে ভেঙে পড়েছে সেই চিকিৎসকদের হস্টেল ও তার চারপাশের বহু মানুষের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার জেরে সতর্কতা হিসেবে একগুচ্ছ পদক্ষেপ (New directives) নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও (Kolkata airport)।
বিমানবন্দরের আশপাশে বহুতল নির্মাণের ক্ষেত্রে আগে থেকেই বেশ কিছু নিয়মকানুন ছিল। এবার আরও কিছু নতুন নিয়ম যোগ করা হয়েছে (construction of multi-storey buildings )। সেই সঙ্গে এলাকাও বৃদ্ধি করা হচ্ছে।
এ ব্যাপারে কলকাতা বিমানবন্দর সংলগ্ন পুরসভাগুলিকে বিমানবন্দর কর্তৃপক্ষর তরফে নোটিসও পাঠানো হয়েছে। সেই নিয়েই এবার নিজদের সিদ্ধান্তের কথা জানাল কলকাতা পুরসভা।