Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Messi In Kolkata: 'যুবভারতীর বিশৃঙ্খলায় দায়ী মুখ্যমন্ত্রীর পুলিশও,' রাজ্যকে কড়া নির্দেশ রাজ্যপালের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তাঁর  পুলিশ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। যথাযথ পরিকল্পনা, ভিড় নিয়ন্ত্রণ ও আগাম প্রস্তুতির অভাবেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে রাজ্যপালের অভিযোগ।

Messi In Kolkata: 'যুবভারতীর বিশৃঙ্খলায় দায়ী মুখ্যমন্ত্রীর পুলিশও,' রাজ্যকে কড়া নির্দেশ রাজ্যপালের

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলপ্রেমী কলকাতার জন্য ১৩ ডিসেম্বরের দিনটি হয়ে রইল হতাশা ও ক্ষোভের। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরকে (Messi in Kolkata) ঘিরে সল্টলেক স্টেডিয়ামে (Saltlake Stadium) যে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে, তাতে গভীরভাবে ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা, চূড়ান্ত অব্যবস্থা এবং সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যপালের (CV Anand Bose) মতে, এই দিনটি কলকাতার ফুটবলপ্রেমী মানুষের জন্য 'একটি অন্ধকার দিন'।

রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, অনুষ্ঠানের আয়োজক ও স্পনসরদের চরম অব্যবস্থাই এই পরিস্থিতির জন্য দায়ী। তবে শুধু আয়োজকরাই নয়, তাঁর মতে পুলিশও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তাঁর  পুলিশ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। যথাযথ পরিকল্পনা, ভিড় নিয়ন্ত্রণ ও আগাম প্রস্তুতির অভাবেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে রাজ্যপালের অভিযোগ।

এই ঘটনায় সিভি আনন্দ বোস (CV Anand Bose) রাজ্য সরকারকে একাধিক নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে,

  • অনুষ্ঠানের আয়োজক ও স্পনসরদের গ্রেফতার
  • টিকিট কিনে হয়রান হওয়া দর্শকদের টাকা ফেরত
  • স্টেডিয়াম ও সরকারি সম্পত্তির ক্ষতির জন্য আয়োজকদের উপর জরিমানা
  • গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত
  • দায়িত্বে অবহেলা করা পুলিশ আধিকারিকদের সাসপেনশন
  • ভবিষ্যতে বড় জমায়েতের ক্ষেত্রে বাধ্যতামূলক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) চালু করা।

পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) প্রস্তুত রাখা ও দর্শকদের জন্য বিমা চালুর কথাও বলেন তিনি, যার প্রিমিয়াম দিতে হবে আয়োজক ও স্পনসরদের।

রাজ্যপাল আরও অভিযোগ করেন, কিছু বেসরকারি স্পনসর মেসির নাম ব্যবহার করে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে দ্রুত মুনাফা লুটতে চেয়েছে। সাধারণ ফুটবলপ্রেমীরা যেখানে টিকিট কিনেও বঞ্চিত, সেখানে কিছু ধনী মানুষই শুধু মেসিকে দেখার সুযোগ পেয়েছেন। এর ফলে লক্ষ লক্ষ মেসিভক্তকে ক্ষুব্ধ ও হতাশ হয়ে ফিরতে হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সাধারণ মানুষের টাকায় তৈরি রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। ভিড় সামলাতে গিয়ে পুলিশ লাঠিচার্জও করে, যার ফলে অনেক সাধারণ মানুষ হয়রানির শিকার হন। রাজ্যপালের মতে, ফুটবলের ‘মক্কা’ হিসেবে পরিচিত কলকাতার সংস্কৃতি ও মানসিকতার সঙ্গে এই ঘটনা একেবারেই বেমানান।

উল্লেখ্য, ঘটনার আগের দিনই লোকভবনে আসা বহু অভিযোগের কথা জানিয়ে রাজ্যপাল রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। রাজ্যপাল স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষের আবেগ ও সম্মানের সঙ্গে এমন আচরণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

 লিওনেল মেসির (Lionel Messi) সংক্ষিপ্ত উপস্থিতির পরই যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে শনিবার বিকেলে বড়সড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। কলকাতায় সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) স্পষ্ট জানালেন— ঘটনার দায় সম্পূর্ণভাবে ইভেন্টের আয়োজক ও ব্যবস্থাপনার। ইতিমধ্যেই মূল আয়োজক শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষ হলে দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

শনিবার সকাল থেকেই ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে হাজির হন মেসিকে এক ঝলক দেখার আশায়। কিন্তু নিরাপত্তা বলয়, মঞ্চের অবস্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের ঘেরাটোপে আর্জেন্তিনীয় তারকাকে কার্যত দেখা যায়নি গ্যালারির বড় অংশ থেকে। মেসির মাঠে উপস্থিতি ছিল মাত্র কয়েক মিনিটের। নির্ধারিত স্টেডিয়াম ল্যাপও সম্পন্ন হয়নি।

এর পরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে নামেন দর্শকদের একাংশ। চেয়ার, বোতল ছোড়া, ব্যানার ছেঁড়ার ঘটনাও ঘটে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। শেষ পর্যন্ত মেসিকে দ্রুত স্টেডিয়াম ছাড়াতে হয়।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চান এবং গোটা ঘটনার জন্য ‘মিসম্যানেজমেন্ট’-কে দায়ী করেন। প্রশাসনিক স্তরে তদন্তের নির্দেশও দেওয়া হয়।


```