Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

GOAT Tour: বিশৃঙ্খল কলকাতা-পর্ব শেষে হায়দরাবাদে মেসি, ভালোয়-ভালোয় মিটবে তো?

কলকাতায় প্রথম দিনের অনুষ্ঠানে ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অভিজ্ঞতার পর হায়দরাবাদে আয়োজকেরা বাড়তি সতর্ক। স্টেডিয়াম ও হোটেল—দুই জায়গাতেই নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

GOAT Tour: বিশৃঙ্খল কলকাতা-পর্ব শেষে হায়দরাবাদে মেসি, ভালোয়-ভালোয় মিটবে তো?

লিওনেল মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 December 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বিশৃঙ্খল উদ্বোধনী পর্বের পর, আজ, শনিবারই হায়দরাবাদে পা রাখছেন লিওনেল মেসি (Lionel Messi)। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর (GOAT India Tour) দ্বিতীয় অধ্যায়ে সূচি আরও আঁটসাঁট। সন্ধ্যায় প্রদর্শনী ম্যাচ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক কিক-অফ আর রাতে রাজকীয় নৈশভোজসব মিলিয়ে হায়দরাবাদ সফরকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে।

কলকাতা থেকে সরাসরি হায়দরাবাদে পৌঁছনোর কথা মেসির। দুপুরের পর শহরে নামবেন আর্জেন্তিনীয় মহাতারকা। দিনের মূল আকর্ষণ সন্ধ্যার ‘গোট কাপ(GOAT Cup) প্রদর্শনী ম্যাচ।

গোট কাপ: সময় ও ভেন্যু

প্রদর্শনী ম্যাচটি হবে উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Uppal)। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। তার আগে থাকবে আনুষ্ঠানিক কিক-অফ অনুষ্ঠান। এই পর্বে মেসির সঙ্গে মাঠে উপস্থিত থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি (Revanth Reddy)। আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণ প্রদর্শনী ম্যাচ, প্রতিযোগিতামূলক নয়। তবে দর্শকদের জন্য বিনোদনের ঘাটতি থাকবে না। কলকাতা থেকে শিক্ষা নিয়ে স্টেডিয়াম চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শক প্রবেশ, বসার ব্যবস্থা এবং ভিআইপি মুভমেন্টসব কিছুতেই আলাদা আলাদা প্রোটোকল লাগু।

টিকিটের দাম কত?

হায়দরাবাদে ‘গোট কাপ’ ম্যাচের বিভিন্ন স্তরে টিকিটের দাম রাখা হয়েছে। সাধারণ টিকিটের মূল্য শুরু হচ্ছে ২,২৫০ টাকা থেকে। ক্যাটাগরি অনুযায়ী দাম উঠছে ৩০ হাজার টাকা পর্যন্ত। আয়োজকদের তরফে খবর, স্টেডিয়ামের বিভিন্ন গ্যালারি ও ভিআইপি ব্লকের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে।

ফলকনামা প্যালেসে রাজকীয় নৈশভোজ

ম্যাচ শেষের পর মেসির সূচিতে রয়েছে একটি ব্যক্তিগত অনুষ্ঠান। রাতে ফলকনামা প্যালেসে (Falaknuma Palace) আয়োজিত হবে প্রাইভেট ডিনার ও মিট অ্যান্ড গ্রিট। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির পাশাপাশি নির্বাচিত টলিউড তারকা ও আমন্ত্রিত অতিথিদের। এই পর্ব সম্পূর্ণ বন্ধ দরজার আড়ালে হবে। মূল উদ্দেশ্যমেসির সঙ্গে ঘনিষ্ঠ সাক্ষাৎ ও ফটো-সেশন।

নজর হায়দরাবাদে

কলকাতায় প্রথম দিনের অনুষ্ঠানে ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অভিজ্ঞতার পর হায়দরাবাদে আয়োজকেরা বাড়তি সতর্ক। স্টেডিয়াম ও হোটেলদুই জায়গাতেই নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হায়দরাবাদ-পর্ব শেষে মেসির সফর এগোবে মুম্বই ও দিল্লির দিকে। তবে শনিবার সন্ধ্যার গোট কাপ ম্যাচ ঘিরেই আপাতত সব নজর। 


```