Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

GOAT Tour: রাজার সঙ্গে রাজার দেখা! মেসির সঙ্গে ছবি তুললেন আব্রাম, শাহরুখের মুখে চওড়া হাসি

মূর্তি উদ্বোধন, তারকাদের উপস্থিতি, ভাইরাল মুহূর্ত—সব মিলিয়ে কলকাতার একদিন পুরোপুরি মেসিময়। আর সেই তালিকায় আব্রাম-মেসি ফ্রেম ইতিমধ্যেই আলাদা জায়গা করে নিয়েছে।

GOAT Tour: রাজার সঙ্গে রাজার দেখা! মেসির সঙ্গে ছবি তুললেন আব্রাম, শাহরুখের মুখে চওড়া হাসি

মেসি ও শাহরুখ

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 December 2025 12:00

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় শনিবার কার্যত মেসি-দিবস। ভোর আড়াইটে নাগাদ শহরে পৌঁছনোর পর থেকেই আলোচনার কেন্দ্রে আর্জেন্তিনীয় ফুটবল তারকা (Lionel Messi)। সন্ধ্যার আগেই সেই উন্মাদনায় জুড়ে গেল বলিউডি রং। হায়াত রিজেন্সি হোটেলে (Hyatt Regency, Kolkata) মেসির সঙ্গে ছবি তুলতে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর ছেলে আব্রাম খানকে (AbRam Khan)। ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এর আগে শনিবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে (Sree Bhumi Sporting Club) মেসির ৭০ ফুটের মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করা হয়। মূর্তিতে হাতে ধরা ফিফা বিশ্বকাপ ট্রফি—২০২২ কাতার বিশ্বকাপজয়ের (FIFA World Cup 2022) প্রতীকী উপস্থাপনা। ভোর থেকে ক্লাব চত্বর ও আশপাশে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার সমর্থক। জীবনে একবার মেসিকে ‘নিজের শহরে’ দেখার সুযোগ—এই আবেগেই স্টেডিয়াম কানায় কানায় ভরা।

নিরাপত্তাজনিত কারণে মেসি সরাসরি অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও হোটেল থেকেই ভার্চুয়ালি যুক্ত হন। আর সেখানেই দেখা যায় দিনের সম্ভবত সবচেয়ে আলোচিত দৃশ্য। আব্রামকে সঙ্গে নিয়ে হোটেলে হাজির হন শাহরুখ। তাঁকে মেসির সঙ্গে ছবি তুলতে দেখা যায়। পাশাপাশি দুই সতীর্থ লুইস সুয়ারেস (Luis Suarez) ও রদ্রিগো দি পলের (Rodrigo De Paul) সঙ্গেও ছবি তোলেন আব্রাম। পাশে দাঁড়ানো শাহরুখের মুখে ধরা পড়ে গৌরব, আনন্দ… স্বাভাবিক, নির্ভার হাসি।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি ও রাজ্যের মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) জানান, মেসি ও তাঁর টিম মূর্তিটি দেখে খুশি। সংবাদসংস্থা এএনআই-কে (ANI) তিনি বলেন, ‘মেসির ম্যানেজমেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে এবং মূর্তি তৈরির আগেই সম্মতি নেওয়া হয়েছিল। ‘মেসি ও তাঁর দল দু’জনেই সন্তুষ্ট’—এই বার্তাই দেন তিনি।

উল্লেখ্য, এটা মেসির দ্বিতীয় ভারত সফর। ২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) ভেনেজুয়েলার বিরুদ্ধে দেশের জার্সিতে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্তিনা। ১৪ বছর পর ফের কলকাতায় ফেরা—স্বাভাবিকভাবেই উন্মাদনা আলাদা মাত্রার।

‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর (GOAT India Tour) উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta) দাবি করেছেন, এই সফর ভারতীয় ফুটবলের আবহে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তাঁর কথায়, ‘১৪ বছর পর মেসি ভারতে এসেছেন—এটা সমর্থকদের জন্য বড় সুযোগ। ফুটবলের সঙ্গে ভারতের সংযোগ আবার জোরদার হচ্ছে।’

মূর্তি উদ্বোধন, তারকাদের উপস্থিতি, ভাইরাল মুহূর্ত—সব মিলিয়ে কলকাতার একদিন পুরোপুরি মেসিময়। আর সেই তালিকায় আব্রাম-মেসি ফ্রেম ইতিমধ্যেই আলাদা জায়গা করে নিয়েছে।


```