Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Messi in Kolkata: যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত

যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta)। 

Messi in Kolkata: যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত

প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) সংক্ষিপ্ত উপস্থিতির পরই যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে শনিবার বিকেলে বড়সড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। কলকাতায় সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) স্পষ্ট জানালেন— ঘটনার দায় সম্পূর্ণভাবে ইভেন্টের আয়োজক ও ব্যবস্থাপনার। ইতিমধ্যেই মূল আয়োজক শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষ হলে দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

শনিবার সকাল থেকেই ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে হাজির হন মেসিকে এক ঝলক দেখার আশায়। কিন্তু নিরাপত্তা বলয়, মঞ্চের অবস্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের ঘেরাটোপে আর্জেন্তিনীয় তারকাকে কার্যত দেখা যায়নি গ্যালারির বড় অংশ থেকে। মেসির মাঠে উপস্থিতি ছিল মাত্র কয়েক মিনিটের। নির্ধারিত স্টেডিয়াম ল্যাপও সম্পন্ন হয়নি।

এর পরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে নামেন দর্শকদের একাংশ। চেয়ার, বোতল ছোড়া, ব্যানার ছেঁড়ার ঘটনাও ঘটে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। শেষ পর্যন্ত মেসিকে দ্রুত স্টেডিয়াম ছাড়াতে হয়।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চান এবং গোটা ঘটনার জন্য ‘মিসম্যানেজমেন্ট’-কে দায়ী করেন। প্রশাসনিক স্তরে তদন্তের নির্দেশও দেওয়া হয়।

শনিবার বিকেলের সাংবাদিক বৈঠকে রাজীব কুমার জানান, ‘এই ধরনের বড় ইভেন্টে যে ব্যবস্থাপনা থাকা প্রয়োজন, তা ছিল না। আয়োজকদের গাফিলতির কারণেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়।’ তিনি আরও বলেন, ‘মূল আয়োজককে আটক করা হয়েছে। তাঁরা লিখিতভাবে জানাবেন কীভাবে দর্শকদের টাকা ফেরত বা ক্ষতিপূরণ দেওয়া হবে। তদন্ত শেষ হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

পুলিশ সূত্রে খবর, ভিড়ের অনুমান, টিকিট বিক্রির সংখ্যা ও স্টেডিয়ামের বাস্তব ক্ষমতার মধ্যে বড় ফারাক ছিল। নিরাপত্তা পরিকল্পনাতেও একাধিক ত্রুটি ধরা পড়েছে। কোন পর্যায়ে কত দর্শক মাঠে প্রবেশ করবেন, মেসির চলাচলের রুট— এই সব বিষয়ে সমন্বয়ের অভাব ছিল বলেই প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন।

এদিকে, টিকিট কেটে মাঠে ঢুকে মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকদের বড় অংশ। অনেকেই প্রকাশ্যে ক্ষতিপূরণের দাবি তুলেছেন। রাজ্য পুলিশের বক্তব্যে সেই দাবিরই আংশিক প্রতিফলন মিলল।

মেসির ভারত সফরের (Messi India Visit) পরবর্তী পর্ব হায়দরাবাদ ও দিল্লিতে। কিন্তু কলকাতার এই বিশৃঙ্খলা গোটা ‘গোট ট্যুর’-কে বড় প্রশ্নের মুখে দাঁড় করাল। এখন দেখার—তদন্তের পর দায় কার ঘাড়ে কতটা এসে পড়ে, আর ক্ষতিপূরণ বাস্তবে কীভাবে কার্যকর হয়।


```