Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

টানা বৃষ্টিতে শহরে বিপর্যয়, একই দিনে ভেঙে পড়ল তিন তিনটি বাড়ি

টানা বৃষ্টিতে শহরে বিপর্যয়, একই দিনে ভেঙে পড়ল তিন তিনটি বাড়ি

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 29 July 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর। একের পর এক পুরনো, জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়ছে কলকাতায়। মঙ্গলবার দিনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের তিন প্রান্তে ভেঙে পড়েছে তিনটি বহুতল বা পুরনো বাড়ি। কোনওটিতে চলছিল নির্মাণকাজ, কোনওটি ফাঁকা, কোথাও আবার শরিকি বিবাদে আটকে ছিল ভেঙে ফেলার কাজ।

প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালেই। রানি রাসমণি রোডের ২৪ নম্বর বাড়িতে। পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই বাড়িটি বহুদিন ধরেই বিপজ্জনক তকমা পেয়েছিল। পুরসভা সতর্কও করেছিল। কিন্তু শরিকি বিবাদে ভেঙে ফেলার কাজ থমকে ছিল দীর্ঘদিন। শেষমেশ, টানা বৃষ্টির চাপে এ দিন সকালে বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে কেউ বসবাস করতেন না বলে প্রাণহানির আশঙ্কা ছিল না।

দ্বিতীয় ঘটনাটি ঘটে নারকেলডাঙা থানা এলাকার ২০-এ, রাজেন্দ্র লাল স্ট্রিটে। দুপুরের দিকে হঠাৎ ভেঙে পড়ে একটি পরিত্যক্ত বাড়ি। এই বাড়িটিও খালি ছিল। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে হুড়মুড় শব্দে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

সবচেয়ে গুরুতর ঘটনা ঘটে রাজকুমার বসু লেনে। এটি ৫১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। দুপুরের দিকে ক্রিক রোড সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে একটি বাড়ি, যেখানে কাজ চলছিল। পুরনো বাড়িটি ভেঙে নতুন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় আচমকা ধসে আহত হন তিন জন শ্রমিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা।

পুরসভার এক কর্তা বলেন, “টানা বৃষ্টিতে এমন ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। শহরে বহু বিপজ্জনক পুরনো বাড়ি রয়েছে। তাদের তালিকা আমাদের কাছে আছে। বহুবার নোটিসও দেওয়া হয়েছে। কিন্তু আইনি জটিলতা, শরিকি বিবাদ বা বাসিন্দাদের অনীহার কারণে পদক্ষেপ নেওয়া যায় না।”

কলকাতা শহরের পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এই ধারাবাহিক ধসের ঘটনা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনও বজায় থাকতে পারে বৃষ্টি। ফলে আতঙ্ক আরও বাড়ছে শহরবাসীর মধ্যে।
 


```