Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউ ব্যারাকপুরে তরুণীকে ধর্ষণের চেষ্টা, বাধা দিলে বেধড়ক মারধরের অভিযোগ! গ্রেফতার জিম ট্রেনার

ওই তরুণীর দাবি, ঘটনার সময় তিনি এক বন্ধুর সঙ্গে ছিলেন। সেই বন্ধু অভিযুক্তের হাত থেকে তাঁকে রক্ষা করতে গেলে তাঁকেও নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর জখম হয়ে মাথা ফাটে তাঁর।

নিউ ব্যারাকপুরে তরুণীকে ধর্ষণের চেষ্টা, বাধা দিলে বেধড়ক মারধরের অভিযোগ! গ্রেফতার জিম ট্রেনার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 July 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার কসবায় ল কলেজের (Kasba Law College) ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনার মধ্যেই এবার যৌন হেনস্থার ও মারধরের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে (New Barrackpore)। অভিযোগের তির সেখানকার এক জিম প্রশিক্ষকের (Gym Trainer) দিকে। এক তরুণীর অভিযোগ, তাঁকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত। তাতে বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয়।

ওই তরুণীর দাবি, ঘটনার সময় তিনি এক বন্ধুর সঙ্গে ছিলেন। সেই বন্ধু অভিযুক্তের হাত থেকে তাঁকে রক্ষা করতে গেলে তাঁকেও নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর জখম হয়ে মাথা ফাটে তাঁর। কোনও মতে সেখান থেকে বেরিয়ে আসেন দু'জনে। এরপর থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন তরুণী।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তৎপরতা দেখিয়ে ওই জিম প্রশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এই ঘটনাও রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
 


```