Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে শনি ও রবিবারও চলবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো

যাত্রীদের জন্য বড় সুখবর! নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুটে এবার থেকে শনি ও রবিবারও পরিষেবা চালু হবে। ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন টাইম টেবিল।

 

যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে শনি ও রবিবারও চলবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 10 September 2025 23:31

দ্য ওয়াল ব্যুরো: মেট্রোর নতুন ঘোষণা অনুযায়ী নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত রুটটি শনি ও রবিবারও খোলা থাকবে। মেট্রোর পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রী সুবিধা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২২ অগস্ট প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রথমে সোম থেকে শুক্র পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যাত্রী সুবিধার্থে শনিবার ও রবিবারও এই রুটে মেট্রো চলবে। পরিষেবা শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে।

বিজ্ঞপ্তিতে সময়সূচিও জানানো হয়েছে। শনিবার সকাল ৭ টা ৩৫ মিনিট থেকে মেট্রো পরিষেবা শুরু হবে এবং চলবে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত। রবিবার সকাল ৮ টা ৩৫ মিনিটে পরিষেবা চালু হবে এবং চলবে ৮ টা ২২ পর্যন্ত। মেট্রোর নতুন এই টাইমটেবিল অনুযায়ী, ভ্রমণকারীরা ছুটির দিনে বিমানবন্দর যেতে বা ফিরে আসতে পারবেন সুবিধাজনক সময়ে।

নোয়াপাড়া—বিমানবন্দর রুট চালুর ফলে বিমানবন্দর সংলগ্ন এলাকার যাতায়াতে স্বস্তি বাড়তে পারে বলে আশাবাদী পরিবহন কর্তৃপক্ষ। শনিবার-রবিবারেও চালু হলে ভ্রমণ ও পারিবারিক যাত্রা সুবিধাজনক হবে। মেট্রোর যাত্রীরা বলছেন, ভোর বা সন্ধ্যার আগে-পরের সময়ে বিমান বন্দরের সঙ্গে মেট্রো সংযোগ থাকলে অনেক অব্যবস্থা কমে যাবে।

মেট্রোর টিকিটিং, পরিষেবা ও ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নিয়ম আগের মতোই প্রযোজ্য থাকবে। নতুন টাইমটেবিল কার্যকর হওয়ার আগে মেট্রো কর্তৃপক্ষ জনসাধারণকে অনুরোধ করছে, যাত্রার আগে সংশ্লিষ্ট সময়সূচি একবার যাচাই করে নিতে।


```