Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাইপাস সংলগ্ন আরুপোতায় ভয়াবহ আগুন, একাধিক গাড়ি ভস্মীভূত

আরুপোতার একটি গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। দমকলের একাধিক ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। 

বাইপাস সংলগ্ন আরুপোতায় ভয়াবহ আগুন, একাধিক গাড়ি ভস্মীভূত

নিজস্ব ছবি

শেষ আপডেট: 15 February 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের অগ্নিকাণ্ড। শনিবার সকালে ইএম বাইপাস সংলগ্ন আরুপোতায় ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় একাধিক গাড়ি ভস্মীভূত হয়ে গেছে। আরুপোতার একটি গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। দমকলের একাধিক ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। 

যে এলাকায় আগুন লেগেছে সেখানে আশেপাশে জনবসতি রয়েছে। স্বাভাবিকভাবেই তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ইতিমধ্যে গ্যারেজের পাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। 

এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ থেকে ১২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গ্যারেজে তেল, মোবিল সহ বহু দাহ্য পদার্থ ছিল। তাই আরও বিধ্বংসী অগ্নিকাণ্ডের আশঙ্কা করা হচ্ছিল। তবে তেমন ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। যদিও গ্যারেজের ঠিক কোন জায়গা থেকে আগুন ছড়িয়েছে তা জানতে পারেনি দমকল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কেও আঁচ করা যায়নি।

বিগত কয়েক সপ্তাহে শহরে একাধিকবার অগ্নিকাণ্ড হয়েছে। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু করে নারকেলডাঙা, আগুন লাগার ঘটনায় আতঙ্ক বেড়েছে মানুষের। নারকেলডাঙায় আবার একজনের মৃত্যুও হয়েছিল। তার জন্য স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ইতিমধ্যে কলকাতা পুরসভা তাঁকে শো-কজ করেছে। 


```