Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রাক্তন প্রেমিকাকে লক্ষ্য করে গুলি যুবকের, যাদবপুরে শোরগোল

বেঙ্গালুরুতে একবার তাঁর উপর হামলাও চালায় বলে জানা গেছে। তখনও কোনও মতে প্রাণে বেঁচে যান ওই যুবতী। শেষমেশ ভয় পেয়ে তিনি বেঙ্গালুরু ছেড়ে কলকাতায় ফিরে আসেন এবং এখানেই কাজ শুরু করেন।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রাক্তন প্রেমিকাকে লক্ষ্য করে গুলি যুবকের, যাদবপুরে শোরগোল

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 October 2025 23:47

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভরসন্ধেয় আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে যাদবপুরের (Jadavpur) বিজয়গড় এলাকা। এক যুবতীকে লক্ষ্য করে গুলি (Gunshot) চালানোর অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে।

সৌভাগ্যবশত, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই যুবতী (Woman)। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ (Kolkata Police) ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্ত যুবক পলাতক।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বিজয়গড়ের (Bijoygarh) একটি গলির কাছে এই ঘটনা ঘটে। ওই যুবতী দীর্ঘদিন বেঙ্গালুরুতে চাকরি করতেন। সেখানেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের অবনতি ঘটে। অভিযোগ, বিচ্ছেদের পরও যুবক নানাভাবে তাঁকে হয়রানি করতে থাকে।

এমনকী, বেঙ্গালুরুতে (Bengaluru) একবার তাঁর উপর হামলাও চালায় বলে জানা গেছে। তখনও কোনও মতে প্রাণে বেঁচে যান ওই যুবতী। শেষমেশ ভয় পেয়ে তিনি বেঙ্গালুরু ছেড়ে কলকাতায় ফিরে আসেন এবং এখানেই কাজ শুরু করেন।

কিন্তু সোমবার সন্ধেয় ফের তাঁর পিছু নেয় অভিযুক্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, গলির মোড়ে গিয়ে জোর করে যুবতীর সঙ্গে কথা বলার চেষ্টা করে সে। ফের সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেয় এবং বিয়ের কথাও তোলে। যুবতী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত।

অভিযোগ, তখনই সে পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে প্রথমে ভয় দেখায় এবং পরে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের দেওয়ালে গিয়ে লাগে। আতঙ্কিত যুবতীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন, কিন্তু তার আগেই পালিয়ে যায় অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, ওই যুবক দক্ষিণ কলকাতারই বাসিন্দা এবং তাকে ইতিমধ্যেই শনাক্ত করা গেছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি, সে কীভাবে আগ্নেয়াস্ত্র জোগাড় করল, তা নিয়েও তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত সম্পর্কজনিত প্রতিশোধমূলক হামলা বলেই মনে হচ্ছে। অভিযুক্তকে ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে।


```