Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

দুর্গা বনাম ক্রিকেট, মনের সঙ্গে প্রবল যুদ্ধ, মহাষষ্ঠীর রাত দখল করবে কে?

আবহাওয়ার দফতর আগের দিনের অভিজ্ঞতা থেকে আগাম সকলকে বৃষ্টির ভয় দেখিয়ে রেখেছিল। কিন্তু, উল্টে শরতের এমন মোলায়েম আবহাওয়া বহুকাল দেহেমনে উপভোগ করেনি বাঙালি।

দুর্গা বনাম ক্রিকেট, মনের সঙ্গে প্রবল যুদ্ধ, মহাষষ্ঠীর রাত দখল করবে কে?

আজ শুধু দুর্গাপুজো দেখাই নয়, সন্ধে থেকে রয়েছে ভারত-পাকিস্তান এশিয়া কাপের ক্রিকেট ফাইনাল।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 28 September 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: দুর্গা না ক্রিকেট! কে জিতবে মহাষষ্ঠীতে? সকাল থেকে মন-অসুরের সঙ্গে এই যুদ্ধই চালিয়ে যাচ্ছে বাঙালি। ঢলঢল কাঁচা হলুদের মতো রঙমাখা সকাল দেখেই গায়ে নতুন জামা গলিয়ে পড়েছে কচিকাঁচারা। ষষ্ঠীপুজো থাকায় সকাল থেকে মন্দিরগুলিতে ছিল লম্বা লাইন। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা মা ষষ্ঠীর কাছে দীর্ঘায়ু চেয়েছেন ছেলেপিলেদের জন্য। আর সেই কর্তব্য পালনের পরেই বয়স্ক মানুষ পাড়ি দিয়েছেন কাছের প্যান্ডেলগুলিতে।

আবহাওয়ার দফতর আগের দিনের অভিজ্ঞতা থেকে আগাম সকলকে বৃষ্টির ভয় দেখিয়ে রেখেছিল। কিন্তু, উল্টে শরতের এমন মোলায়েম আবহাওয়া বহুকাল দেহেমনে উপভোগ করেনি বাঙালি। মিঠে মিঠে বাতাস। তার সঙ্গে সোনালি স্বপন মাখা কাঁচা হলুদ রোদ। আকাশে ভাসছে মেঘ, যাতে নেই একটুও কালসিটে দাগ। ফলে দুর্গাপুজোর এমন মোহময় পরিবেশে কি ঘরে টেকা যায়! যা হওয়ার তাই হল, ষষ্ঠীর সকাল থেকে ভিড়াক্কার হল উত্তর থেকে দক্ষিণের প্যান্ডেলগুলি।

আজ শুধু দুর্গাপুজো দেখাই নয়, সন্ধে থেকে রয়েছে ভারত-পাকিস্তান এশিয়া কাপের ক্রিকেট ফাইনাল। ফলে মনের মধ্যে একসঙ্গে পুজো দেখার খিদে, আবার পাকিস্তানকে চূর্ণ করে ফাইনালে জেতার সাধ মেটানোর স্বাদটুকুও ছাড়তে নারাজ বঙ্গবাসী। সে কারণে এদিন অন্যান্য দিনের তুলনায় সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধে পর্যন্ত ভিড় ছিল তুলনামূলক বেশি। অন্তত ষষ্ঠীর ভিড়ের বিবেচনায়।

লেকটাউন মোড়ে দেখা হল অয়ন্তিকার সঙ্গে। কোচিংয়ের বয়ফ্রেন্ডকে নিয়ে সকালেই বেরিয়ে পড়েছে শ্রীভূমির ঠাকুর দেখতে। ভিড়টা যতটা হালকা হবে ভেবেছিল, ততটা মোটেই ছিল না। তাহলেও সন্ধ্যার থেকে ভাল। অয়ন্তিকার কথায়, ও বলেছে আজ বন্ধুদের সঙ্গে বসে ক্লাবে খেলা দেখবে। তাহলে ঠাকুর দেখব কখন বলুন! সন্ধে পর্যন্ত যে কটা হয় মেরে দেব। তারপর পাড়ার প্যান্ডেলে বসে আড্ডা দেব। আমার ওসব ক্রিকেট-ফ্রিকেট পোষায় না। ক্রিকেট তো সারাবছর লেগেই থাকে। পুজো তো একটাই। বলে হেসে কুটোপাটি বছর ১৯-এর অয়ন্তিকা।

ওর বন্ধু বলল, দুটো ম্যাচে পাকিস্তান গোহারা হয়েছে। কিন্তু, সব ভাল যার, শেষ ভাল। তাই একটা উত্তেজনা তো রয়েছেই। এই ম্যাচটা জিতলে তবেই পাকিস্তানের প্যানপ্যানানি বন্ধ হবে। ঠাকুর দেখার তো আরও দিন পড়েই রইল। আর একটা কথা, আপনিও মা দুর্গাকে বলবেন, অভিষেক যেন আজকেও ফাটিয়ে দেয়।

বছর ৭৫-এর উমাদেবী থাকেন পাইকপাড়ায়। প্রতিবছর একবার না একবার আসেন বাগবাজারের ঠাকুর দেখতে। এদিনও এসেছেন। ৭৮-এর স্বামী অরুণাভকে পাশে দাঁড় করিয়ে বললেন, ছোট থেকে বাবার সঙ্গে এই ঠাকুরটা দেখতে আসি। এটা না দেখলে যেন মন ভরে না। তাই এখনও আসি। উনি আবার খেলা পাগল। তাছাড়া সন্ধের ভিড়ে বেরনোর বয়সও চলে গিয়েছে। তাই সকালে ষষ্ঠীপুজো দেখেই বাগবাজার চলে এসেছি। সন্ধে থেকে খেলা দেখতে বসা এই বুড়োর জো হুজুরি করতে করতেই রাত হয়ে যাবে। কথা শেষ করে হালকা ওষ্ঠরঞ্জনী লাগানো ঠোঁট ফাঁক করে হেসে উঠলেন উমাদেবী।

একডালিয়ার পুজো এমন জায়গায় হয়, যেখান থেকে পৃথিবীর যে কোনও কোনায় জায়গায় যাওয়া অত্যন্ত সহজ। আট বছরের মেয়ে ঋত্বিকাকে নিয়ে ডানকুনি থেকে এসেছিলেন অভয় ও সীমা। দুজনেই বেসরকারি চাকরি করেন। সারা বছর মেয়েকে সময় দেওয়ার সময় জোটে না। তাই ভোর ভোর বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। সকালে মেয়ের জন্য টিফিন করেই এনেছিলেন। দুপুরে খেয়েছেন রাস্তার ধারের একটি ফাস্ট ফুড সেন্টারে। বললেন, সন্ধ্যার মুখেই ফিরে যাব। ও তো আবার শর্ত দিয়ে এনেছে, সাড়ে সাতটার মধ্যে ফিরতেই হবে। দুর্গাপুজো নিশ্চই লোভ জাগায়। কিন্তু ভারত-পাকিস্তান ফাইনালও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মা দুর্গার কাছে মানত করেছি, জিতলে অষ্টমীতে তোমায় একটা শাড়ি দেব মা।


```