Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দমদমে গোষ্ঠী কোন্দল! শান্তনু সেনের স্ত্রীর শাস্তির দাবিতে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

 ঘটনার জেরে বৃহস্পতিবারও থমথম করছে দমদম এলাকা। 

 দমদমে গোষ্ঠী কোন্দল! শান্তনু সেনের স্ত্রীর শাস্তির দাবিতে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

শান্তনুর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 July 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: শাসকদলের (TMC) অন্দরেই ফের তীব্র গোষ্ঠী সংঘাত! রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও বহিষ্কৃত তৃণমূল নেতা ডঃ শান্তনু সেনের (Santanu Sen) স্ত্রী তথা দমদম পুরসভার কাউন্সিলর কাকলি সেনের (Kakoli Se) বিরুদ্ধে এক বৃদ্ধাকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই অভিযোগের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দমদম। কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ।

সূত্রের দাবি, এই কর্মীরা বিধায়ক অতীন ঘোষের (Atin Ghosh) অনুগামী। তাঁদের অভিযোগ, ৬ নম্বর দমদম রোডে একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। কয়েকজনকে মারধর করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের তীর সরাসরি কাকলি সেন ও তাঁর স্বামী শান্তনু সেনের দিকে।

প্রত্যক্ষদর্শীদের মতে, এক বৃদ্ধাকে চড় মারেন কাকলি সেন। ঘটনার সময় নাকি উপস্থিত ছিলেন শান্তনুও। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের প্রশ্ন, “শান্তনু সেনের স্ত্রী কাউন্সিলর হয়ে কীভাবে এভাবে আইন হাতে তুলে নিতে পারেন?”

এই ঘটনার জেরে বৃহস্পতিবারও থমথম করছে দমদম এলাকা। বিক্ষোভকারীরা হুমকি দিয়েছেন, দোষীদের গ্রেফতার না করা হলে তাঁরা সিঁথি থানাকে ঘেরাও করবেন।

অন্যদিকে, শান্তনু সেন ও কাকলি সেন পাল্টা অভিযোগ দায়ের করেছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে। শান্তনু সেন সংবাদমাধ্যমে জানিয়েছেন, “আমরা আইনের পথে হাঁটছি। যারা হামলা করেছে, তাদের কঠোর শাস্তি চাই।”

রাজনীতির কারবারিরা বলছেন, তৃণমূলের পুরোনো গোষ্ঠী কোন্দল ফের মাথাচাড়া দিচ্ছে। বিধায়ক বনাম কাউন্সিলর সংঘাত এবার প্রকাশ্যে এসে পড়ল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে।


```