Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'শব্দে-সুরে সর্বজনীন'! ৭১তম বর্ষে দমদম পার্কের অভিনব প্রয়াস

দ্য ওয়াল ব্যুরো: ৭১তম বর্ষে পা দিল দমদম পার্ক সর্বজনীন (Dumdum Park Sarbojonin)। এবছর পুজো (durga puja) উদ্যোক্তাদের প্রয়াস (theme) 'শব্দে-সুরে সর্বজনীন'। যেখানে উঠে এসেছে প্রকৃতি, দর্শন, জীবনবোধ, আচার অনুষ্ঠান ও মহানির্বাণের সহজ পাঠ। মণ্ড

'শব্দে-সুরে সর্বজনীন'! ৭১তম বর্ষে দমদম পার্কের অভিনব প্রয়াস

শেষ আপডেট: 28 September 2022 17:54

দ্য ওয়াল ব্যুরো: ৭১তম বর্ষে পা দিল দমদম পার্ক সর্বজনীন (Dumdum Park Sarbojonin)। এবছর পুজো (durga puja) উদ্যোক্তাদের প্রয়াস (theme) 'শব্দে-সুরে সর্বজনীন'। যেখানে উঠে এসেছে প্রকৃতি, দর্শন, জীবনবোধ, আচার অনুষ্ঠান ও মহানির্বাণের সহজ পাঠ। মণ্ডপের এই ভাবনার রূপায়ণে রয়েছেন শিল্পী ধীমান সুতার।

মানুষের মাথায় এই সভ্যতা বিকাশের নেশা যত বাড়ছে, ঠিক ততটাই দাপাদাপি বাড়ছে অসুরদের। সভ্যতার অসুরদের ঠেলায় প্রকৃতি আজ অস্থির। বর্তমানে বিশ্বায়নের চক্রব্যূহে হারিয়ে যাচ্ছে প্রকৃতির শব্দ। এই অসুরের সংহার করে আবার যেন দিকে দিকে আগমন হয় দুর্গতিনাশিনীর, সেটাই ভাবনা উদ্যোক্তাদের।

পুজোর এক উদ্যোক্তা তাঁদের নতুন থিমের বিষয়ে জানান, 'শব্দ-ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ডের। সেখানে ধীরে ধীরে সকল প্রাণীর মধ্যে বিকশিত হয়েছে চেতনার আলো। অন্যদিকে সুর প্রকৃতিকে দিয়েছে প্রাণ আর মানুষকে জ্ঞান, চেতনা। শব্দ ও সুরের এই যুগলবন্দিই আমাদের মধ্যে জাগিয়ে তোলে এক অতীন্দ্রিয় অনুভূতি।'

পুজোয় মনের মতো করে ঘর সাজাতে রকমারি আইটেম কোথায় পাবেন ভাবছেন? জেনে নিন


```