Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চলন্ত মেট্রোয় পোড়া গন্ধ, এসপ্ল্যানেডে রেক থামালেন চালক! আপাতত পরিষেবা স্বাভাবিক

চলন্ত মেট্রোয় পোড়া গন্ধ ছড়ানোয় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়াল কলকাতার মেট্রো রেলে। এদিন রাত ৮টার পর কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে।

চলন্ত মেট্রোয় পোড়া গন্ধ, এসপ্ল্যানেডে রেক থামালেন চালক! আপাতত পরিষেবা স্বাভাবিক

কলকাতা মেট্রো

শেষ আপডেট: 30 January 2025 21:15

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত মেট্রোয় পোড়া গন্ধ ছড়ানোয় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়াল কলকাতার মেট্রো রেলে। এদিন রাত ৮টার পর কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। পার্ক স্ট্রিট স্টেশন পার করার পর থেকেই ইঞ্জিন কামরার দিক থেকে একটা পোড়া গন্ধ আসতে শুরু করে। তাতেই আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি বেগতিক দেখে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চালক রেকটি থামিয়ে দেন। 

ঠিক কী হয়েছিল সে ব্যাপারে এখনও মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু জানা যায়নি। খানিকক্ষণ পরিষেবা থমকালেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যাত্রীদের অনেকেই পোড়া গন্ধ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার ওপর কিছুক্ষণের জন্য পরিষেবা থমকে যাওয়ায় রীতিমতো সমস্যাতেও পড়তে হয়েছিল অফিসফেরত যাত্রীদের। 

আজ আগুন আতঙ্ক, কাল লাইনে ঝাঁপ, হামেশাই এহেন ভোগান্তি পোহাতে হয় মেট্রো যাত্রীদের। কয়েকদিন আগেই কবি নজরুল মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। যে কারণে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত বন্ধ থাকে পরিষেবা। 

বিগত কয়েক মাস ধরেই কলকাতা মেট্রোয় একাধিক আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। তার জেরে হামেশাই ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। কীভাবে আত্মহত্যা ঘটনা ঠেকানো যায় তার জন্য নানা পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেল বসানো হয়েছিল। যদিও তাতে কিছু লাভ হবে না বলেই মত আমজনতার। কারণ গার্ডরেলগুলির মাঝে যথেষ্ট ফাঁক রয়েছে এবং এইভাবে ছোট ছোট গার্ডরেল বসিয়ে এমন ঘটনা আটকানোয় যায় না। 

গার্ডরেল ছাড়াও বিশেষ ফ্লেক্স লাগিয়ে আত্মহত্যা আটকানোর চেষ্টা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। গিরীশ পার্ক, কালীঘাট-সহ বেশ কয়েকটি মেট্রো স্টেশনে হয়েছে এই ফ্লেক্স। তাতেও লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনায় রাশ টানা যাচ্ছে না। এই আবহে মাঝে মধ্যেই যান্ত্রিক কারণে বা কোনও গলদের কারণে পরিষেবা ব্যাহত হওয়ার খবর সামনে আসে। আজও তাই। তবে এদিন খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। সঙ্গে সঙ্গেই পরিষেবা স্বাভাবিক হয় বলে খবর। 


```