Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় বড়সড় অভিযান কেন্দ্রীয় সংস্থার, উদ্ধার ২৬ কোটির মাদক, মাস্টারমাইন্ড-সহ গ্রেফতার ১০

১০ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে এই গোটা চক্রের মাস্টারমাইন্ড, বিদেশ ফেরত ক্যারিয়ার, স্থানীয় ডিস্ট্রিবিউটর ও মিডলম্যান। 

কলকাতায় বড়সড় অভিযান কেন্দ্রীয় সংস্থার, উদ্ধার ২৬ কোটির মাদক, মাস্টারমাইন্ড-সহ গ্রেফতার ১০

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 September 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) মাদকবিরোধী অভিযানে বড়সড় চক্র ভাঙল কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence- DRI)। এই চক্র থেকে প্রায় ২৬ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত (seized illegal substances worth 26 crores) করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এর মাস্টারমাইন্ড-সহ ১০ জনকে।

১২ সেপ্টেম্বর ভোররাতে একযোগে একাধিক ঘাঁটিতে হানা দেয় কলকাতা জোনাল ইউনিটের DRI। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং যাদবপুরের বিজয়গড় এলাকার দু’টি আবাসিক এলাকায় জোরকদমে তল্লাশি চালানো হয় (DRI operation)।

মাস্টারমাইন্ডের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ হাইড্রোপনিক উইড, গাঁজা ও কোকেন। মাস্টারমাইন্ডেরই ভাড়া করা অন্য এক বাড়ি থেকে ‘প্যাকেজড ও বিলির জন্য প্রস্তুত’ অবস্থায় পাওয়া যায় বিশাল পরিমাণ গাঁজা। এখান থেকে ধরা পড়ে স্থানীয়ভাবে মাদক বিক্রি ও বিলির দায়িত্বে থাকা চার সহযোগী। নগদ অর্থও উদ্ধার হয়, যা মাদক বিক্রির অর্থ বলেই জানা গিয়েছে।

অন্যদিকে, ওই চক্রের বিদেশি সাপ্লায়ারদের সঙ্গে যোগাযোগ রাখত এমন এক সদস্যকেও একই দিনে গ্রেফতার করা হয়।

অভিযানের আরও এক পর্যায়ে দমদম বিমানবন্দরে ব্যাংকক ফেরত চার ক্যারিয়ারকে (যাদের মাধ্যমে বিদেশ থেকে মাদক আনা হত) আটক করে DRI। জানা গিয়েছে, তাদের মধ্যে তিনজন মহিলা। তাদের কাছ থেকেও মাদক বাজেয়াপ্ত করা হয়।

মোট উদ্ধার হয়েছে ৩২.৪৬৬ কেজি গাঁজা, ২২.০২৭ কেজি হাইড্রোপনিক উইড, ৩৪৫ গ্রাম কোকেন এবং নগদ অর্থ।

সব মিলিয়ে ১০ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে এই গোটা চক্রের মাস্টারমাইন্ড, বিদেশ ফেরত ক্যারিয়ার, স্থানীয় ডিস্ট্রিবিউটর ও মিডলম্যান। প্রত্যেককে আদালতে তোলা হয়েছে এবং NDPS আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সব দিক খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে।

DRI জানিয়েছে, এ ধরনের অভিযান দেশের বৃহত্তর মাদকচক্র ভাঙতে তাদের অঙ্গীকারকে আরও একবার প্রমাণ করল।


```